শুক্রবার,১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাদেশকেই সংকটের সমাধান করতে হবে: বার্নিকাট


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০২.২০১৫

 

image_118063_0

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট বলেছেন, বাংলাদেশকেই তার চলমান সংকট সমাধান কররতে হবে। এ ক্ষেত্রে প্রয়োজনে সাহায্য করবে যুক্তরাষ্ট্র। তবে কোনো ধরনের সহিংসতা সমর্থন করে না যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার  দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন

বাংলাদেশে কাজ শুরু করার পর এটিই বার্নিকাটের প্রথম সংবাদ সম্মেলন। আমেরিকান সেন্টারে আয়োজিত ঘণ্টাব্যাপী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মার্কিন দূত।

বার্নিকাট বলেন, “বাংলাদেশে যে সমস্যা চলছে, বাংলাদেশকেই এর সমাধান করতে হবে। আমি আশা করি, সমাধানের একটি পথ খুঁজে বের করা যাবে। বাস, ট্রেনে যে হামলা ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটছে এবং এতে নিরপরাধ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এ বিষয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করছে। কোনো গণতান্ত্রিক দেশে এ ধরনের কাজ চলতে পারে না। এ ক্ষেত্রে সব পক্ষকে অহিংস ও দায়িত্বশীল রাজনৈতিক আচরণ করতে হবে।”

রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র কোনো দলকে সমর্থন করে না। বাংলাদেশের জনগণের পাশে থাকতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বাংলাদেশের মানুষের সঙ্গে কাজ করব এবং বিদ্যমান সম্পর্ক আরো জোরদার করতে চেষ্টা করে যাব।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি