স্টাফ রিপোর্টারঃ
মানুষ খুন করে বা মানুষের লাশ নিয়ে এ অপরাজনীতি বন্ধ করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পেট্রোল বোমা, ককটেল, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা ও সন্ত্রাস-সহিংসতা একাত্তরের গণহত্যা-বর্বরতা, পঁচাত্তরের নৃশংস হত্যাকাণ্ড ও একুশে আগস্ট গ্রেনেড হামলার হত্যাযজ্ঞ একই ধরনের বলে উল্লেখ করে তিনি আরও বলেছেন, যে মানুষগুলোর জন্য রাজনীতি তাদেরকেই হত্যা করা, এ কোন ধরনের রাজনীতি? কাদের জন্য রাজনীতি?
এ জঘন্য অপরাধ, নৃশংসতা, বীভৎসতা, গণহত্যা চালিয়ে কি অর্জন হচ্ছে বলেও প্রশ্ন তোলেন তিনি।
চলমান হরতাল-অবরোধে নৃশংসভাবে পুড়িয়ে মানুষ হত্যার তথ্যচিত্র প্রদর্শনীতে বক্তব্য দানকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় যাদুঘর মিলনায়তনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে


















































