বৃহস্পতিবার,১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » দুর্গাপূজায় জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে : ডিএমপি কমিশনার


দুর্গাপূজায় জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে : ডিএমপি কমিশনার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৯.২০২২

ডেস্ক রিপোর্ট:

দরজায় কড়া নাড়ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসবকে কেন্দ্র করে জঙ্গি হামলার শঙ্কা রয়েছে। এ তথ্য জানিয়েছেন খোদ ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকেশ্বরী মন্দিরে পরিদর্শন শেষে এ শঙ্কার কথা জানান তিনি।
মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা দেখার জন্য সেখানে যান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্ত।

ডিএমপি কমিশনার বলেন, ‘দুর্গাপূজাকে কেন্দ্র করে জঙ্গি হামলার শঙ্কা রয়েছে। আমরা এ নিয়ে কাজ করছি। সবাইকে সতর্ক থাকতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে যেন কেউ গুজব ছড়াতে না পারে সে বিষয়ে সতর্ক রয়েছে পুলিশ। ’

গত বছরের কুমিল্লায় মণ্ডপে হামলার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় এবারও গুজব রটিয়ে অপ্রীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা হতে পরে। তাই সে দিকেও পুলিশের কড়া নজর রয়েছে। ’

পূজা মণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টায় পুলিশের পাশাপাশি আনসার বাহিনী মোতায়েন থাকবে বলেও জানান মো. শফিকুল ইসলাম।

ঘর ছেড়ে নিখোঁজ হওয়াদের সম্পর্কে পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘প্রায় ৫০ জন ছেলে ঘর ছেড়েছে। তাদের বিষয়ে কাজ করছে গোয়েন্দা পুলিশ। তারা সংঘটিত হওয়ার আগেই গ্রেপ্তারে পুলিশ তৎপরতা চালাচ্ছে। ’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি