বৃহস্পতিবার,১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » নববধূ নিয়ে মহালয়ায় যাওয়া সেই হিমালয়ের লাশ মিলল ৪ দিন পর


নববধূ নিয়ে মহালয়ায় যাওয়া সেই হিমালয়ের লাশ মিলল ৪ দিন পর


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৯.২০২২

ডেস্ক রিপোর্ট:

পঞ্চগড়ের বোদা উপজেলায় নববধূ নিয়ে মহালয়া দেখতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ হিমালয়ের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে আউলিয়া ঘাটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি পজেলার ময়দানদীঘি খালপাড়া গ্রামে বীরেন্দ্র নাথ রায়ের ছেলে হিমালয়। তিনি দেড় মাস আগে বিয়ে করে ছিলেন।

জানা গেছে, হিমালয় তার স্ত্রী বন্যাকে নিয়ে গত রোববার দুপুরে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের করতোয়ার পূর্বপাড়ে বোদেশ্বরী মন্দিরে মহালয়া দেখতে নৌকা উঠেছিলেন। এ সময় অতিরিক্ত যাত্রী বহনে নৌকাটি মাঝনদীতে ডুবে যায়। পরে উপস্থিত বুদ্ধি খাটিয়ে নিজের কাপড় খুলে প্রাণে বাঁচেন বন্যা। এ সময় ধরে রাখতে পারেননি স্বামী হিমালয়কে। এ ঘটনার চারদিন পর মৃত অবস্থায় উদ্ধার করা হয় তাকে।

উল্লেখ্য, রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬৯ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনদের দেওয়া তালিকা অনুসারে এখনো তিনজন নিখোঁজ রয়েছেন। মৃতদের মধ্যে পঞ্চগড়ের বোদা উপজেলার ৪৫ জন, আটোয়ারীর দুজন, ঠাকুরগাঁওয়ের তিনজন, দেবীগঞ্জের ১৮ জন ও পঞ্চগড় সদরের একজন রয়েছেন। তাদের মধ্যে ১৮ জন পুরুষ, ৩০ জন নারী ও বাকি ২১ জন শিশু।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি