বৃহস্পতিবার,১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠান থেকে ছুরিসহ গ্রেপ্তার রাজীব ২ দিনের রিমান্ডে


প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠান থেকে ছুরিসহ গ্রেপ্তার রাজীব ২ দিনের রিমান্ডে


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৯.২০২২

ডেস্ক রিপোর্ট:

সুপ্রিম কোর্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠান থেকে গ্রেপ্তার শহিদুজ্জামান রাজীবকে জিজ্ঞাসাবাদের জন্য দু’দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ এ আদেশ দিয়েছেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্যাগে ছুরি ও সাদা কাপড় রাখার ব্যাখ্যা দিয়েছেন তিনি। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, পুলিশ তা জানার চেষ্টা করছে।

এদিকে বিশেষ ক্ষমতা আইনে রাজীবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা।

এর আগে, সুপ্রিম কোর্টের মিলনায়তন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠান থেকে বের হচ্ছিলেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। এ সময় তার পেছন পেছন ব্যাগ হাতে বের হওয়ার চেষ্টা করছিলেন এক ব্যক্তি। সন্দেহ হলে তাকে আটক করে তল্লাশি করা হয়। এ সময় তার ব্যাগে সাদা কাপড় ও দুটি ছুরি খুঁজে পাওয়া যায়। ক্ষুব্ধ আয়োজকরা তাদের মারধর করে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এ ঘটনায় তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য এগিয়ে আসেন আরও চার ব্যক্তি। এদের মধ্যে দুইজন নারীও ছিলেন। জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্টতা না পাওয়ায় চারজনকে ছেড়ে দেয় পুলিশ। শুধু ব্যাগ হাতে যাওয়া ব্যক্তি রাজীবকে আটক রাখা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি