ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা গোমতী সেতুর নিচ থেকে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে সেনাবাহিনী। সোমবার (০৮ ডিসেম্বর ) রাত প্রায় ১১টার দিকে দাউদকান্দি আর্মি ক্যাম্পের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সেতুর নিচ থেকে বস্তুটি উদ্ধার করেন।
পরে কুমিল্লা জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি- চান্দিনা সার্কেল) ফয়সাল তানভীর ও দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি এম আব্দুল হালিম খবর পেয়ে ঘটনাস্থলে যান।
পুলিশ জানায়, গতকাল রাত ১১টার দিকে দাউদকান্দি সেনা ক্যাম্প থেকে তথ্য আসে যে দাউদকান্দি গোমতী ব্রিজের নিচে বোমা সদৃশ একটি বস্তু পাওয়া গেছে। দ্রুত থানার টিম এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থলে পৌছে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বালুর বস্তা দিয়ে বোমাসদৃশ বস্তুটির নিরাপত্তা বিধান করা হয়।
এ সংক্রান্তে দাউদকান্দি মডেল থানায় একটি জিডি করা হয়েছে এবং বোম্ব ডিস্পোজাল ইউনিট কে চিঠি দেয়া হয়েছে বোমাটি নিষ্ক্রিয় করার জন্য। বোমাটির উৎস এবং প্রকৃতি অনুসন্ধানে তদন্ত চলমান আছে। বর্তমানে দাউদকান্দি মডেল থানার পুলিশের সদস্যরা জায়গাটি কর্ডন করে রেখেছে।


















































