মঙ্গলবার,৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » হাসনাত আবদুল্লাহর নির্বাচনী ব্যানার পোড়ানোর প্রতিবাদে দেবিদ্বারে ১১ দলীয় জোটের বিক্ষিাভ মিছিল


হাসনাত আবদুল্লাহর নির্বাচনী ব্যানার পোড়ানোর প্রতিবাদে দেবিদ্বারে ১১ দলীয় জোটের বিক্ষিাভ মিছিল


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০২.২০২৬


মোঃ জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বার:

কুমিল্লা-৪ আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নির্বাচনী ব্যানার পোড়ানো এবং আবু কাউছার নামের এক এনসিপির কর্মীর উপর হামলার প্রতিবাদে দেবিদ্বারে ঐক্যবদ্ধ বাংলাদেশ (১১ দলীয় জোট) বিক্ষিাভ মিছিল করেছে।

মঙ্গলবার বিকাল ৩ টায় দেবিদ্বার সরকাররি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বাহির হয়ে নিউ মার্কেটে বিক্ষোভ সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।

দেবিদ্বার উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ রুহুল আমীন খানের সঞ্চালনায় ওই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী সাইফুল ইসলাম শহীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রত্যাহার করা প্রার্থী হাফেজ মোফাজ্জল হোসেন, এনসিপির কুমিল্লা মহানগনের যুগ্ম আহবায়ক মাছুমুল বারি কাউছার, জাতীয় যুব শক্তির কেন্দ্রেীয় সয়গঠক নাজমুল হাসান নাহিদ, কুমিল্লা জেলা শাখার সিনিয়ার যুগ্ম সদস্য সচিব আবু রায়হান।

আরো বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর দেবিদ্বার উপজেলার যুগ্ম সমন্বয়ক মোঃ জাহাঙ্গীর আলম, দেবিদ্বার পৌর জামায়াতের আমীর ফেরদৌস আহমেদ, উপজেলা এনসিপির যুগ্ম তত্ত্ববধায়ক শামীম কাউছার ও উপজেলা ছাত্র শক্তির সদস্য সাজেদুল রাফসান প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি