বুধবার,১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


বি-বাড়িয়ায় যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র-গোলাবারুদসহ একজন আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০২.২০২৬


স্টাফ রিপোর্টার:

দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে।

৯ ফেব্রুয়ারি বি-বাড়িয়া জেলায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে নবীনগর উপজেলার টিয়ারা, বিটঘর এলাকা হতে ১টি ১২ বোর শটগান এবং ১৬ রাউন্ড গোলাবারুদসহ ১ জনকে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র এবং গোলাবারুদ নবীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি