সোমবার,২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


রমজান ও ঈদ উপলক্ষে কুমিল্লায় আইনশৃঙ্খলা জোরদারে মতবিনিময় সভা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০২.২০২৬


স্টাফ রিপোর্টার:

পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদ-উল ফিতরকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারের লক্ষ্যে কুমিল্লায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ২৪ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা জেলা-র দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে এ সভার আয়োজন করেন পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান।

সভায় রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে বাজার তদারকি জোরদার এবং ঈদযাত্রা নিরাপদ করার বিষয়ে আলোচনা হয়।

পুলিশ সুপার বাজারে শৃঙ্খলা বজায় রাখা ও অতিরিক্ত মূল্য আদায় প্রতিরোধে সকলের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি জানান, ঈদকে সামনে রেখে শহরের গুরুত্বপূর্ণ বিপণিবিতান ও বাজার এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হবে। পাশাপাশি মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট ও টহল কার্যক্রম বাড়ানো হবে। সভায় দোকান মালিক সমিতির নেতৃবৃন্দও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতার আশ্বাস দেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি