সোমবার,৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » আন্তর্জাতিক » ইরান যুদ্ধ শুরু করার জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেননি, মার্কিন জনগণকে অবজ্ঞা করছেন ট্রাম্প- ডেমোক্র্যাট সেনেটর


ইরান যুদ্ধ শুরু করার জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেননি, মার্কিন জনগণকে অবজ্ঞা করছেন ট্রাম্প- ডেমোক্র্যাট সেনেটর


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৩.২০২৬


ডেস্ক রিপোর্ট:

ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরান যুদ্ধ শুরু করার জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেননি। তিনি মার্কিন জনগণকে অবজ্ঞা করছেন বলেও মন্তব্য করেন মারফি।

কংগ্রেস ব্রিফিংয়ের পর মারফি বলেন, ট্রাম্প প্রশাসন এমন একটি যুদ্ধে সম্পৃক্ত হয়েছেন-যার শেষ কোথায় জানা নেই।

তিনি আরো বলেন, ‘আমাদের বলা হয়েছে, এটা খোলাখুলিভাবে সম্পৃক্ত অভিযান যা এখনো সত্যিকার অর্থে শুরু হয়নি। এতে আরো মার্কিনি নিহত হবেন। তারা স্থল সেনা মোতায়েনের বিষয়টি টেবিল থেকে সরিয়ে নিতে অস্বীকৃতি জানিয়েছেন।’

মারফি আরো বলেন, ‘এতে কোনো সন্দেহ নেই যে এটি যুদ্ধ। তাদের মার্কিন জনগণের প্রতি অবজ্ঞা রয়েছে। কারণ তারা মনে করে যে তারা ইরাক ও আফগানিস্তানের পর মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় যুদ্ধ কংগ্রেসে একটিও ভোট ছাড়া এবং কোনো আলোচনা ছাড়াই পরিচালনা করতে পারবে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি