সোমবার,৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


ঈদে টানা ৭ দিনের সরকারি ছুটির ষোষণা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৩.২০২৬

ঈদে টানা ৭ দিনের সরকারি ছুটির ষোষণা

ডেস্ক রিপোর্টঃ

এবারের ঈদুল ফিতরকে সামনে রেখে মানুষের যাত্রা সহজ ও নির্বিঘ্ন করতে আগামী ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে সরকারি চাকরিজীবীরা ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ৭ দিন ছুটি উপভোগ করতে পারবেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ঈদের আগে ১৮ মার্চ (বুধবার) সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি