সোমবার,৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


মধ্যপ্রাচ্যে পরিস্থিতি মোকাবিলার জন্য সামরিক সরঞ্জাম পাঠিয়েছে অস্ট্রেলিয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৩.২০২৬

মধ্যপ্রাচ্যে পরিস্থিতি মোকাবিলার জন্য সামরিক সরঞ্জাম পাঠিয়েছে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য অস্ট্রেলিয়া সামরিক সরঞ্জাম পাঠিয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ জানিয়েছেন, এই পদক্ষেপ জরুরি পরিস্থিতি মোকাবিলার পরিকল্পনার অংশ। তিনি জানান, অঞ্চলটিতে তাদের ছয়টি সংকট মোকাবিলা দল পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা ইতোমধ্যে সপ্তাহের শুরুতে আমাদের জরুরি পরিকল্পনার অংশ হিসেবে সামরিক সরঞ্জাম মোতায়েন করেছি।”

বিস্তারিত তথ্য প্রদান করেননি তিনি, তবে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এসবিএস জানিয়েছে, দুটি সামরিক উড়োজাহাজ মোতায়েন করা হয়েছে।
সূত্র: আল–জাজিরা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি