ঈদুল ফিতরের দিন দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকতে পারে শিলাবৃষ্টি এবং তীব্র বজ্রপাত।
আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর পৌনে ১টায় তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই তথ্য জানান।
তিনি জানিয়েছেন, “ঈদের দিন ও এর পূর্বের দিন দেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ১৬, ১৭ ও ১৮ মার্চ এই তিন দিনে দেশের ওপর দিয়ে শক্তিশালী ঝড় অতিক্রম করার আশঙ্কা রয়েছে।”


























































