সোমবার,৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


জেলের জালে ধরা পড়ল ২০০ কেজির বিশাল বোল মাছ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৩.২০২৬

জেলের জালে ধরা পড়ল ২০০ কেজির বিশাল বোল মাছ

ডেস্ক রিপোর্টঃ

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিনের পশ্চিম বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে প্রায় ২০০ কেজি ওজনের একটি বিশালাকৃতির মাছ। স্থানীয় ভাষায় এটি ‘বোল মাছ’ নামে পরিচিত।

বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় মাছটি টেকনাফ পৌরসভার কায়ুকখালী মৎস্যঘাটে তোলা হয়। পরে বরফ দিয়ে বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষণ করে আল গালিব ফিশিং ফিশারিতে রাখা হয়েছে।

মাছ ব্যবসায়ী সিরাজুল ইসলাম জানান, মো. রাসেলের মালিকানাধীন একটি ট্রলার গত ৩ মার্চ টেকনাফ বোটঘাট থেকে সাগরে মাছ ধরতে যায়। সেন্টমার্টিনের পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় জাল ফেললে বড় আকৃতির এই বোল মাছটি ধরা পড়ে। পরে ট্রলারটি বৃহস্পতিবার সন্ধ্যায় মাছটি নিয়ে টেকনাফে ফিরে আসে।

তিনি আরও জানান, তিনি ও জাফর মিলে মাছটি খরচসহ প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা দিয়ে কিনেছেন। মাছটির ওজন প্রায় ২০০ কেজি।

জানা গেছে, শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠসংলগ্ন বাজারে মাছটি কেটে বিক্রি করা হবে। বাজারদর অনুযায়ী এর মূল্য নির্ধারণ করা হবে।

টেকনাফ উপজেলা উপ-সহকারী মৎস্য কর্মকর্তা শহীদুল আলম বলেন, বর্তমানে টেকনাফের জেলেরা সাগর থেকে বড় ও সুস্বাদু বিভিন্ন প্রজাতির মাছ পাচ্ছেন। সাগরের নিয়মকানুন মেনে মাছ ধরার ফলে তারা এ ধরনের সাফল্য পাচ্ছেন বলে তিনি জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি