সোমবার,৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সহায়তা করতে প্রস্তুত ইতালি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৩.২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সহায়তা করতে প্রস্তুত ইতালি

ডেস্ক রিপোর্টঃ

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি-কে প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সহায়তা করতে ইতালি প্রস্তুত।

রোববার (৮ মার্চ) ইতালির সংবাদপত্র করিয়েরে ডেলা সেরা-এর বরাত দিয়ে এই খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।

শনিবার একটি টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প মেলোনিকে ‘একজন মহান নেতা’ হিসেবে উল্লেখ করে বলেন, “ইতালি যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে যা সম্ভব তা করছে।”

মেলোনি সম্পর্কে ট্রাম্প বলেন, “আমি ইতালিকে ভালোবাসি। তিনি একজন অসাধারণ নেতা। তিনি সবসময় সাহায্য করার চেষ্টা করেন। তিনি একজন চমৎকার নেতা এবং আমার বন্ধু।”

এর আগে বৃহস্পতিবার মেলোনি জানান, ইরানের সম্ভাব্য বিমান হামলার মুখে উপসাগরীয় দেশগুলোকে সহায়তা করতে ইতালি আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানোর পরিকল্পনা করছে।

এদিকে শুক্রবার ইতালির নৌবাহিনীর একজন মুখপাত্র জানান, ইরানের হামলার পর দ্বীপটির নিরাপত্তা জোরদার করতে ইউরোপীয় যৌথ মিশনের অংশ হিসেবে একটি ইতালিয়ান যুদ্ধজাহাজ সাইপ্রাসের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি