ডেস্ক রিপোর্টঃ
চলমান রাজনৈতিক সংকটের সমাধানের জন্য সরকারের উপর সংলাপের চাপ সৃষ্টি করতে চাইছেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতা ও নাগরিক সমাজের একাংশ। তারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সাবেক বিরোধী দলের নেতাকে চিঠি দিয়েছেন সংলাপের জন্য। সরকারের অবস্থান সম্পর্কে তারা জানেন যে সরকার এই মুহুর্তে কোনভাবেই সংলাপে বসবে না। সংলাপে বসার মতো কোন অবস্থায় সরকার নেই। এখন সহিংসতা ও চাপের মুখে সরকার বিএনপির সঙ্গে সংলাপে বসলে সেটা সরকারের জন্য সুফল বয়ে আনবে না। সরকারের পাঁচ বছর মেয়াদ পূরণ করাও কঠিন হবে। এই কারণে সরকার অনড় অবস্থানে রয়েছেন। প্রধানমন্ত্রী বার বারই বলেছেন কোন সংলাপ করবেন না। এই অবস্থায় তারা সংলাপ না করার সিদ্ধান্তে যেখানে অনড় সেখানে তারা সরকারের উপর চাপ তৈরির জন্য কাজ করছেন। বিএনপিও প্রধান বেগম খালেদা জিয়াও এখন সরাসরি আওয়ামী লীগের সঙ্গে সংলাপ চাইছে না। তিনি জানেন যে সংলাপ হলেও সফল হবে না। এই কারণে তিনি আন্দোলন কর্মসূচি দিয়েও সরকারে উপর চাপ তৈরি করতে চাইছেন। পাশাপাশি বিদেশি ও আন্তর্জাতিক মহলের সহায়তায় ও জাতিসংঘের মধ্যস্তত্বায় সমঝোতা চান। দেশের কোন মানুষের ও কোন নেতাদের সহায়তায় সংলাপ হবে বলে মনে করছেন না।
এদিকে রাষ্ট্রপতি এই মুহুর্তে সংলাপের ব্যাপারে কোন উদ্যোগ নিবেন না। তিনি আওয়ামী লীগেরে পদ থেকে পদত্যাগ করার পর রাষ্ট্রপতি হলেও তিনি শেখ হাসিনার কথার বাইরে কোন একক সিদ্ধান্ত— নিয়েছেন এমন কোন নজির নেই। এই কারণে শেখ হাসিনা যখন বার বার বলছেন তিনি সংলাপ করবেন না। সেখানে রাষ্ট্রপতি এই ব্যাপারে কোন কথা বলবেন না। ও কোন উদ্যোগও নিবেন না। আর এই তিন দিকেরই সবার মত হচ্ছে সংলাপ এখনই না করা। সেটা জানার পরও বেশ কয়েকটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতারা ও নাগরিক সমাজ সরকারকে সংলাপে বসানোর জন্য চাপ তৈরি করতে চিঠি দিচ্ছে। আর সরকারের সোমবার মন্ত্রিসভার বৈঠকে সংলাপের উদ্যোগ নেওয়া ব্যক্তিদের সমালোচনা করা হয়।
তাদেরকে ওয়ান ইলেভেনের কুশীলবদের মতো প্রক্রিয়া করার ব্যাপারেও অভিযুক্ত করা হয়। তাদের কথা শোনা হবে না এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এর ১২ ঘন্টার মধ্যেই সংলাপের ব্যাপারে তাদের পক্ষে চিঠি দেন এ টি এম শামসুল হুদা। আর এই কারণে এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত এমন ৩০ জনের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের যোগাযোগের নেটওয়ার্কও খতিয়ে দেখা হচ্ছে।
নাগরিক সমাজের এই উদ্যোগ কাজে আসবে বলে বিএনপি ও আওযামী লীগ কেউ মনে করছে না। প্রধানমন্ত্রীর ঘনিষ্ট একটি সূত্র জানায়, যারা সংলাপ করার চেষ্টা করছেন উদ্যোগ নিচ্ছেন তারা সরকারের বিপক্ষে কাজ করছেন। তারা বিএনপিকে সুবিধা দেওয়ার চেষ্টা করছেন। তাদের কাছে সরকারের উপর চাপ তেরি করার এজেন্ডা রয়েছে। এই কারণে সরকার তাদের এই উদ্যোগকে গুরুত্ব দিবে না। সেই কারণে সরকার কোন কিছুই করবে না। তাদের নিজেদের মতো করে এগুবে।
এদিকে সরকার সংলাপ করার সিদ্ধান্ত না নেওয়ার কারণে যারা সংলাপের পক্ষে ও এর উদ্যোক্তা হিসাবে কাজ করছেন তাদের ব্যাপারে তথ্য সংগ্রহ করছেন। তাদের নেটওয়ার্কও খুঁেজ বের করার চেষ্টা করা হচ্ছে। তাদের সঙ্গে দেশে বিদেশে কাদের কাদের যোগাযোগ রয়েছে সেটাও দেখা হচ্ছে। তার বাসায় ও তাদের অফিসে কারা যোগাযোগ রাখছেন সেই সঙ্গে তাদের মেবাইল ফোনগুলোও আনা হয়েছে মনিটরিংয়ের আওতায়।
প্রধানমন্ত্রীর ঘনিষ্ট ওই সূত্র জানায় , যারা সংলাপ চাইছেন তাদের ব্যাপারে শেখ হাসিনা ও মন্ত্রিসভার নীতি নির্ধারক মন্ত্রীরা মনে করছেন তারা ওয়ান ইলেভেনের সময়ে বিভিন্ন সুবিধা নিয়েছেন। এখন আবার সক্রিয় হয়েছেন। ওয়ান ইলেভেনের একটি অংশ আবারও সক্রিয় হয়েছে। তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করছেন কিনা সেটাও দেখা হচ্ছে। এরই অংশ হিসাবে ওয়ান ইলেভেনের নায়ক ও এর মধ্যে যারা পেছন থেকে কাজ করছেন তাদের ব্যাপারেও তথ্য সংগ্রহ করছেন। গোয়েন্দারাও নজরদারী করছেন।
সূত্র জানায়, যারা এই উদ্যোগ নিয়েছেন এরমধ্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা, বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ডাকসুর সাবেক জি এস ডা. মুশতাক হোসেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী ও সিএম শফি সামী,সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, আওয়ামী লীগ নেতা ড. রেজা কিবরিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, রোবায়েত ফেরদৌস, সাংবাদিক আবু সাঈদ খানসহ আরো বেশ কয়েকজন রয়েছেন।
এরমধ্যে কার যোগাযোগ সূত্র কোথায় সেটাও বের করার চেষ্টা চলছে। একজনের ব্যাপারে জানতে পেরেছেন এই উদ্যোক্তাদের একজন রয়েছেন গুরুত্বপূর্ণ অবস্থানে যিনি ওয়ান ইলেভেনের একজন নায়কের ঘনিষ্টজন। দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে তাদের সম্পর্ক রয়েছে। এছাড়াও আরো কয়েকজনের ব্যাপারে জানতে পেরেছেন যারা ওয়ান ইলেভেনের নায়কের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন।
সরকারের কাছে গোয়েন্দা সংস্থার তরফ থেকেও এই ব্যাপারে রিপোর্ট দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে, রাজনৈতিক সংকট নিরসনে যারা উদ্যোগ নিয়েছেন তাদের মধ্যে বেশিরভাগই এক এগারোর কুশীলবদের সঙ্গে সম্পৃক্ত। এই কারণে তাদের উদ্যোগে সরকারকে কোন ধরনের আগ্রহ প্রকাশ না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
সরকার প্রধান বিষয়টি জানার পর তার মন্ত্রিপরিষদের সদস্যদেরও এই ব্যাপারে সতর্ক করেছেন। যারা এই বিষয়টি জানতেন না তাদেরকেও সতর্ক করা হয়েছে। এই কারণে মন্ত্রিপরিষদের বৈঠকে বলা হয়েছে, যারা সংলাপের উদ্যোগ নিয়েছেন তারা সহিংসতা ও নৃশংসতা বন্ধের জন্য কোনো চাপ না দিচ্ছেন না বিএনপিকে। বরং তারা সরকারকে সংলাপ আয়োজনের কথা বলছেন। এটা করে তারা একপেশে মনোভাবের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। নাগরিক সমাজের পক্ষ থেকে জাতীয় সংলাপের উদ্যোগ নেওয়ার বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে এনিয়ে সমালোচনা করা হয়।
মন্ত্রিসভায় বলা হয় তারা যে লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে তারা একএগারো করেছিলেন, সেই একই লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে এবারও তৎপর হয়েছেন বলেও মত দেন। শেখ হাসিনা বলেন, সুধীসমাজের প্রতিনিধিরা সংলাপের কথা বলছেন। কিন্তু সহিংসতা-সন্ত্রাস বন্ধ করার কথা বলছেন না। সেখানে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। ড. কামাল হোসেন ও মাহমুদুর রহমান মান্নার সঙ্গে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক হওয়া ও সেখানে হরতাল-অবরোধের কারণে লাখ লাখ পরীক্ষার্থীর পরীক্ষা বিঘিœত হওয়ার বিষয়ে কিছুই না বলার কারণে সমলোচনাও করা হয়।
পরে মন্ত্রিসভায় মন্ত্রীদের বেশ কয়েকজন বলেন, সংলাপের উদ্যোগ ওয়ান-ইলেভেনের মতো আরেকটি প্রক্রিয়া। তাদের বেশ কয়েকজন কোকোর মৃত্যুর পর খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। কিন্তু তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আন্দোলন থেকে সড়ে আসার ও মানুষ মারা বন্ধ করার কোন আহ্বান জানাননি। উল্টো সরকারের উপর চাপ তৈরি করছেন।
মন্ত্রিসভার বৈঠকে উদ্যোক্তাদের ব্যাপারে ওয়ান ইলেভেনের এজেন্ডা বাস্তবায়ন করার কথা বলার পর ১২ ঘন্টাও যেতে দেননি তারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীকে চিঠি দিেিয়ছেন সংলাপ করার জন্য। মন্ত্রিসভার বৈঠকে তাদের ভূমিকা নিয়ে প্রশ্নতোলার পর পরই চিঠি দেওয়ার কারণে সরকারের ভেতরে তাদের ভূমিকা আরো সংশয় তৈরি হয়। আর এই কারণেই সরকার তাদের ব্যাপারে ব্যাপক অনুসন্ধানও শুরু করেছে। তারা সব রকম তথ্য সংগ্রহ করে অনতিবিলম্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রিপোর্ট দিবেন।
এদিকে প্রধানমন্ত্রীর ঘনিষ্ট ওই সূত্র জানায়, শেখ হাসিনা ঠিক করেছেন, মানুষ মেরে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে, হাসিনার উপর চাপ দিয়ে কোন দাবি আদায় করতে পারবে না বিএনপি। যতক্ষণ বিএনপি এই আন্দোলন থেকে ফিরে না আসবে ততক্ষণ সরকার কোন প্রকার নমনীয় ভাব দেখাবে না। আন্দোলন ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করলেই সরকার বিএনপির সঙ্গে সংলাপ করবে এমন নয়। সরকারের কাছে বড় কাজ হচ্ছে সন্ত্রাস ও সহিংসতা বন্ধ করা। এটা বিএনপি করছে না এমন দাবি করায় সরকার মনে করছে বিএনপির সঙ্গে সংলাপে বসে তোন লাভ হবে না। বিএনপি যদি এর দায় স্বীকার করে নেয় তাহলে সেটা বন্ধ করার জন্য সরকার সংলাপে বসার কথা বিবেচনা করবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফও বলেছেন, বিএনপি সহিংসতার দায় স্বীকার না করার কারণে তাদের সঙ্গে কোন সংলাপের দরকার হবে না। তারা স্বীকার করলে সংলাপ হতো। কারণ এটা বন্ধ করা এখন জরুরি।
এদিকে সূত্র জানায়, ৭ ফেব্র“য়াারি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় সংকট নিরসনে জাতীয় সংলাপ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজক ও বক্তাদের ব্যাপারেও তথ্য সংগ্রহ করছে সরকারের বিভিন্ন সংস্থা। সেখানে জাতীয় সংকট নিরসনে জাতীয় সংলাপের প্রস্তাব গ্রহণ করার জন্য কারা পেছন থেকে কাজ করছে তাদেরকে চিহ্নিত করারও কাজ চলছে। দৃশ্যমানদের ছাড়াও অদৃশ্যমানদের বের করা হচ্ছে।
এদিকে বিদ্যমান সংকট নিরসনে বিএনপির সঙ্গে কোনো রকম সংলাপ হবে না বলে সাংবাদিককে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, যারা নাশকতা করে, যারা মানুষ পুড়িয়ে হত্যা করে তাদের সঙ্গে আর যাই হউক না কেন সংলাপ হতে পারে না।




















































