শুক্রবার,১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


দেশে যা চলছে তা কি গণতন্ত্র, প্রশ্ন এরশাদের


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০২.২০১৫

image_117536_0

ডেস্ক রিপোর্টঃ

দেশের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, “এ অবস্থা নিরসনে একটা পথ বের করতেই হবে, যাতে দেশে শান্তি ফিরে আসে। এখন দেশে যা চলছে তা কি গণতন্ত্র?”

বৃহস্পতিবার তিন দিনের সফরে এসে দুপুরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এরশাদ এসব কথা বলেন।

 জাপা চেয়ারম্যান বলেন, “সমস্যার সমাধান অন্য কেউ করতে পারবে না। রাজনীতিবিদদেরকেই এ সমস্যা সমাধান করতে হবে।”

এরশাদ বলেন, “ক্ষমতায় যাওয়ার জন্য হরতাল-অবরোধ দিয়ে দেশের অর্থনীতি ধ্বংস করা হচ্ছে। এভাবে দেশ বেশি দিন চলতে পারে না। এর একটা পরিবর্তন দরকার।“

মতবিনিময়ের সময় জেলা জাতীয় পার্টির সভাপতি মোফাজ্জল হোসেন, মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান, সাধারণ সম্পাদক এস এম ইয়াসির উপস্থিত ছিলেন



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি