ডেস্ক রিপোর্টঃ
যুবদলের নেতা ভেবে স্কুল ছাত্রকে গুলি করেছে পুলিশ। শুক্রবার সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
রাজধানীর শ্যামপুর এলাকায় যুবদলের নেতাকে ধরতে গিয়ে তাকে না পেয়ে তার ছোট ভাইকে গুলি করে শ্যামপুর থানার পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্যামপুর ওয়ার্ড যুবদলের সভাপতি শুভর বাড়িতে অভিযান চালায় শ্যামপুর থানা পুলিশ। এ সময় শুভ বাড়িতে উপস্থিত না থাকায় শুভর ছোট ভাই জিদানকে দূর থেকে গুলি করে পুলিশ। গুলিবিদ্ধ জিদানকে পুলিশ থানায় নিয়ে আসার পর জানতে পারে গুলিবিদ্ধ জিদান শুভ নয়।
প্রত্যক্ষদর্শীরা আরো জানায়, শুভ মাধ্যমিক স্কুলের ছাত্র।
স্থানীয় এ ঘটনায় বিক্ষোভ দেখালে ভুল করে গুলি করেছে বলে জানায় পুলিশ।
শুভ ও জিদান ৯০ নম্বর ওয়ার্ড কমিশানার কে এম মোজ্জামেল হকের ভাতিজা এবং প্রয়াত সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেনের ছেলে। এঘটনায় মোজ্জামেলের পরিবার আমাদের সময় ডটকমকে জানায়, এ ঘটনায় শ্যামপুর থানা পুলিশ ক্ষমা চেয়েছে।
শ্যামপুর থানার দায়িত্বরত অফিসারকে ফোন করলে তিনি বলেন, এব্যাপারে ফোনে কিছু বলা যাবে না, আপনি অফিসে আসেন আপনাকে সব বলা হবে।
চিকিৎসার জন্য জিদানকে হাসপাতালে নেওয়া হয়েছে।























































