রবিবার,২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » কুমিল্লার সীমান্তপথে আদম পাচাঁর, জড়িত লাইনম্যানরা ধরাছোয়াঁর বাইরে


কুমিল্লার সীমান্তপথে আদম পাচাঁর, জড়িত লাইনম্যানরা ধরাছোয়াঁর বাইরে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৭.২০১৫

hqdefault

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

কুমিল্লার সীমান্ত পথ দিয়ে প্রতিদিন অবাধে শতশত আদম পাচাঁর হচ্ছে । আর এ পাচাঁরে নিয়োজিত লাইনম্যানরা ধরাছোয়াঁর বাইরে রয়ে যাচ্ছে। কুমিল্লার সীমান্ত প্রহরী বিজিবি সদস্যরাও তাদের আটক করতে ব্যর্থ হচ্ছে।

নোয়াখালি, মাইজদী, চাদঁপুর, হাজীগঞ্জ, বলাখাল, গৌরিপুর, চান্দিনা, বরুড়া উপজেলা থেকে বেশিরভাগ লোক কুমিল্লার বিভিন্ন সীমান্ত দিয়ে লাইনম্যানের মাধ্যমে ভারতে পাড়ি জমায়। কুমিল্লার সীমান্তবর্তী স্লুইসগেট, নোয়াপাড়া, কেরানীনগর, মঞ্চনগর চৌমুহনী, বিষ্ণুপুর, তালতলা, কটকবাজার, শাহপুর, সূর্যনগর, উত্তর সূর্যনগর, রামধনপুর, মান্দারি, বলারডেফা, জলখইয়া, লক্ষèীপুর, নিশ্চিন্তপুর চেয়ারম্যান বাড়ির সামনে দিয়ে, বড়জ্বালা ও গোলাবাড়ি সীমান্ত দিয়ে প্রতিদিন শতশত মানুষ বিনা পাসপোর্টে লাইনম্যানের সহায়তায় সীমান্ত পাড়ি দিচ্ছে। কুমিল্লার লাইনম্যানরা আদমদের কুমিল্লার সীমান্ত পার করে ভারতীয় সীমান্তবর্তী লাইনম্যানের কাছে পাঠায়। ভারতের লাইম্যানরা আদমদের নিজ নিজ গন্তব্যে পৌছে দেয়।

বিভিন্ন এলাকা থেকে আসা এসব লোকজন বিনা পাসপোর্টে সীমান্তের লাইনম্যানদের ২৫০ থেকে ৩০০ টাকা দিয়ে সীমান্ত পাড়ি দিচ্ছে। বিভিন্ন সূত্রমতে, প্রতিদিন গড়ে আড়াই শত থেকে তিনশত লোক সীমান্ত পাড়ি দিচ্ছে, যাদের ৯৫ ভাগই হিন্দু সম্প্রদায়ের ।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, সীমান্ত পাড়ি দেওয়া এসব লোকদের কাছ থেকে নেওয়া টাকা লাইনম্যানরা তিনভাগ করে বন্টন করে। এক ভাগ পায় টহলরত বিজিবি সদস্যরা, আরেক ভাগ পায় সীমান্তের বিজিবি ক্যাম্প আর এক ভাগ পায় লাইনম্যানরা। সূত্রমতে, প্রতিদিন প্রায় ৬৫ হাজার টাকা আসে আদম পাচাঁরের মাধ্যমে। সেসব টাকা তিনভাগ হয়। এসব লাইনম্যানের কাছে ভারতীয় রুপিও থাকে। লোকজন সীমান্ত পাড়ি দেওয়ার সময় লাইনম্যানদের কাছ থেকে এসব টাকা ভাংগিয়ে নেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক লাইনম্যান জানায়, আমরা প্রতিজনের কাছ থেকে ২৫০/৩০০ টাকা করে নেই। এই টাকা আবার তিনভাগ করি। বিজিবিকেও টাকা দিতে হয়। নয়তো বা এ কাজ করতে পারবো না। ভারতীয় বিএসএফ ও ভারতীয় লাইনম্যানদের টাকা দেওয়া লাগে না।

বিভিন্ন সূত্রমতে, স্লুইসগেট এলাকার ভোলা মিয়ার ছেলে নুরু মিয়া, জালুয়াপাড়া এলাকার মনির , লিটন (৫০), গোলাবাড়ি এলাকার আবু মিয়া, লতিফ মিয়া, ঝাকুনিপাড়া এলাকার মৃত বিধু চন্দ্র ঘোষের ছেলে বাবুল চন্দ্র ঘোষ, নিশ্চিন্তপুর এলাকার সেলিম, বড়জ্বালা এলাকার দুলাল ও শাহ আলম কুমিল্লার আদমদের সীমান্ত পাড় করি ভারতের ইনসিনগরের বাসিন্দা সুমন মিয়ার কাছে পাঠায়।

শাহপুর এলাকার মৃত আনু মিয়ার ছেলে ইউনুস মিয়া (৬০) কুমিল্লার সীমান্ত দিয়ে লোকজনকে ভারতের কালামবাড়ির দেলোয়ারের কাছে পাঠায়।

সূর্যনগরের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আবু তাহের আবু (৬৫), নোয়াপাড়া এলাকার সুলতান মিয়ার ছেলে ছাদেক মিয়া (৫৫) ও ছাদেক মিয়ার স্ত্রী ইসনারা বেগম কুমিল্লার লোকদের ভারতের রবীন্দ্রনগরের ফজলুল হকের কাছে পাঠায়।

উত্তর সূর্য ও লক্ষèীপুর সীমান্তের মান্দারি এলাকার বাসিন্দার আনু মিয়ার ছেলে আবদুর সাত্তার , সাদেক মিয়ার ছেলে খোরশেদ আলম মারু (৬০) কুমিল্লার আদমদের ভারতের জলকইয়া এলাকার ইনু মিয়ার কাছে পাঠায়।

এসব লাইনম্যানের আবার ২/৩ জন করে সহকারি রয়েছে।

বিভিন্ন সূত্রমতে, আদমপাচাঁর সবচেয়ে বেশি হচ্ছে বিবিরবাজার ও বৌয়ারাবাজার সীমান্ত সীমান্ত দিয়ে। এই দুই সীমান্ত এলাকা দিয়ে আদম পাচাঁর বেশি হওয়ার কারণ হিসেবে জানা যায়, বিবিরবাজার থেকে বৌয়ারাবাজার এলাকা পর্যন্ত ৫ কিঃ মিঃ সীমান্তে কাটাঁতারের বেড়া নেই। ফলে এ এলাকাটি আদম পাচাঁরের মূল স্পট হয়ে দাড়িয়েছে।

এসব সীমান্ত এলাকায় বিজিবির বিওপি ক্যাম্প থাকলেও লাইনম্যানরা সহজেই আদম পাচাঁর করতে পারছে । সীমান্ত প্রহরায় নিয়োজিত কিছু বিজিবি সদস্যের সাথে এসব লাইনম্যানের সখ্যতা থাকায় বিনা পাসপোর্টে অবৈধভাবে লাইনম্যানের সহায়তায় ভারতে পাড়ি দিচ্ছে শতশত লোক।

এ বিষয়ে বিজিবির বিবিরবাজার বিওপির কমান্ডার সুবেদার আব্দুল কুদ্দুস জানান, আমার এলাকায় এমন আদম পাচাঁর হওয়ার বিষয়ে আমি অবহিত নই। আদম পাচাঁরের টাকা লাইনম্যানের কাছ থেকে বিজিবি সদস্য পায়, এমন অভিযোগ ভিত্তিহীন।

এ বিষয়ে বিজিবির বৌয়ারা বাজার বিওপির কমান্ডার সুবেদার আব্দুল লতিফ জানান, সীমান্তের বিষয়গুলো ভিন্নরকম। পিলারের এক পাশে এক ভাইয়ের বাসা , পিলারের অপর পাশে আরেক ভাইয়ের বাসা। এটাই সমস্যা। এক ভাই আরেক ভাইয়ের বাসায় যায়। এটাকে কি আটকানো যায়। পরিস্থিতি এমন এক ঘর বাংলাদেশে আরেক ঘর ভারতে ।
আর আদম পাচাঁর বিষয়টি সঠিক নয়। মাঝে-মধ্যে হয়ত ২/৩ জন লোক চুপিসারে আসা-যাওয়া করতে পারে। তবে আদম পাচাঁর হয় না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি