বুধবার,২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজনৈতিক অস্থিরতা ও আইনশৃঙ্খলার উন্নতি করতে গিয়েই গুম


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১২.২০১৬

263492_1

পূর্বাশা ডেস্ক:

হচ্ছে ২০১৩ সালের ৪ ডিসেম্বরে ঢাকা থেকে নিখোঁজ হয়েছিলেন ৮ জন। যাদের পরিবার অভিযোগ করে আসছে তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গিয়েছিল। ঐ আটজনের পরিবারসহ একই মাসে নিখোঁজ হওয়া ২০ জনের পরিবারের সদস্যরা এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা আজ একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন।

২০১৪ সালের জানুয়ারি মাসে নির্বাচনের আগে এই ধরণের বেশ কিছু গুমের অভিযোগ এসেছিল। কিন্তু সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর এই সকল অভিযোগ বরাবরই অস্বীকার করে দিয়েছে। এই সকল গুমের বিষয়ে আপনাদের কাছে কি ধরনের তথ্য রয়েছে? বিবিসি বাংলার এমন প্রশ্নের জবাবে মানবাধিকার সংস্থা আইন ও শালিস কেন্দ্রের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক নূরখান লিটন বলেন, ২০১৩ সালের ৪ ডিসেম্বর রাত ৮টার দিকে সুমনসহ ৬ জনকে বসুন্ধরা অবাসিক এলাকার ‘জে’ অথবা ‘আই’ ব্লক থেকে তাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। এই বিষয়ে ওখানে কর্মরত কিছু কর্মকর্তার কাছে জানতে চাইলে তারা বলেন, আমরা অদূরে একটি র‌্যাব লেখা গাড়ি দেখেছি এবং তার পরে আর জানি না।

তিনি বলেন, ঐদিনই ৬ঘন্টা পরে অর্থাৎ আনুমানিক রাত ২ টার দিকে শাহিনবাগ থেকে র‌্যাবের পরিচয় দিয়ে আদনান ও কাওসার নামে আরও ২ জনকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় বলে আদনানের বাবা মাস্টার রুহুল আমিন জানান।

কিন্তু এই সকল অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনী থেকে বারবারই অস্বীকার করা হয়েছে এবং তারা বলছেন এই ধরনের কোন কাজ তারা করেনি। তাছাড়া এই সকল ঘটনা ঘটার পরে তাদের পরিবার যখন থানায় অভিযোগ করতে যান তখন থানার কর্মকর্তারা তাদের অভিযোগ নেয়নি। এর কারণ কি? তারা কেন আইনের সহায়তা পায়নি? বিবিসি বাংলার এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন অভিযোগকারী যদি তার জিডি বা মামলায় আইনশৃঙ্খলা বাহিনী কথা উল্লেখ করে, তখন দেখা যায় যে তারা আর ঐ জিডি বা মামলাটি গ্রহণ করেন না।

ঐ সময়ে কেন এই ধরণের গুম হয়েছে, তার কি কোন কারণ খুঁজে পেয়েছেন আপনারা? বিবিসি বাংলার এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই সকল বিষয়ে ওপরে কয়েকটি কারণ চিহ্নিত করার চেষ্টা করেছি আমরা। তারমধ্যে একটি হলো, সংক্ষিপ্ত পথে আইনশৃঙ্খলার অবস্থা উন্নতি। আরেকটি হচ্ছে বিরোধী দলের মানুষগুলো এই ধরনের শিকার হচ্ছিল এবং ঐ সময়টিতে বাংলাদেশের নির্বাচন করা ও না করা নিয়ে এক ধরনের রাজনৈতিক অস্থিরতা দেখা যাচ্ছিল। যার ফলে ঐ সময়ে বেশ কিছু মানুষ গুম হয়। যেখানে বেশিরভাগই ছিল বিরোধী দলের নেতাকর্মী।

কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে যারা গুম হয়েছেন তাদেরকে পরে আবার পাওয়াও গেছে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে, যারা নিখোঁজ হয়েছে তাদের মধ্যে অনেকেই জঙ্গি কর্মকা-ে লিপ্ত ছিলেন। যেটিকে সরকার উদাহরণ হিসেবে বিভিন্ন সময় বলে থাকেন। এমতাবস্থায় আপনারা কিভাবে নিশ্চিত হন যে এই সকল গুমগুলো রাজনৈতিক কারনে হচ্ছে? জবাবে তিনি বলেন, এই ধরনের ঘটনা নিয়ে যখন আমরা সরকারকে প্রশ্ন করি তখন সরকার বলে যে, তারা গুম হয়নি তারা নিজেদের জায়গা থেকে আত্মগোপন করেছে কোন জায়গায়। কিন্তু সরকার ছাড়াও আমার যখন এই বিষয় নিয়ে যারা ফিরে আসছেন তাদের কাছে যখন প্রশ্ন করি তখন তারও এই বিষয় নিয়ে কথা বলেনি বলতে চায় না। কারণ, এমন একটা ব্যর্থ পরিবেশ থেকে মুক্তি পাওয়ার পরে তারা আর কোন ধরনের কথা বলতে চায় না বলে।

দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে, অনেকের ফিরে আসে যাদের বিরুদ্ধে জঙ্গিবাদের সাথে যুক্ত থাকার অভিযোগ আছে। কিন্তু আমাদের দেখতে হবে তারা কিন্তু ফিরে আসে না। তারা আবা আইনশৃঙ্খলা বাহিনীর কাছেই গ্রেফতারই হয়। নতুন করে অমুক যায় থেকে অমুক দলের প্রধানকে আটক করা হয়েছে বলে বলা হয়। তাই আমি বলতে চাই এই সকল বিষয়গুলো পরিষ্কার করা দরকার এবং এই সকল বিষয় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে যদি জবাবদিহিতার আওতায় আনতে না পারি তাহলে কিন্তু ভবিষ্যতে এই সমস্ত ঘটনা বিশাল রুপ নেবে বলে আমি মনে করি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি