বৃহস্পতিবার,৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


তাহলে নির্বাচন কমিশনের সংস্কার হচ্ছে না?


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১২.২০১৬

265395_1

ডেস্ক রিপোর্টঃ

নির্বাচন কমিশন সংস্কারের রুপরেখা দিয়ে বিএনপির নেতারা বঙ্গভবন পর্যন্ত যেয়েও রাষ্ট্রপতির সান্নিধ্য পাননি। চিকিৎসার জন্যে রাষ্ট্রপতি সিঙ্গাপুর থাকায় বিএনপির নেতারা এখনো আশা করছেন পুনরায় তারা রাষ্ট্রপতির সাক্ষাত পাবেন। রাষ্ট্রপতি অবশ্যই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ডাকবেন। নতুন নির্বাচন কমিশন গঠনে পরামর্শ নেবেন। এ আশা এখন রাজনৈতিক অঙ্গনে থাকলেও আদৌ কমিশনের সংস্কার হবে কি না তা কেউ নিশ্চিত করতে পারছেন না। প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলেছেন, কমিশন গঠনে রাষ্ট্রপতি যা খুশি সিদ্ধান্ত নেবেন। রাষ্ট্রপতি কি এধরনের সিদ্ধান্ত নিতে দলের মনোভাবের বাইরে যেতে পারবেন, সে প্রশ্ন বিলিয়ন ডলারের।

এখন পর্যন্ত দশটি জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে খুব কমই ব্যতিক্রমের উদাহরণ রয়েছে। জনগণ নির্বাচনের মধ্যে দিয়ে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পাবে কি না? তা না হলে যে ধরনের নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হোক তা আস্থা অর্জন করতে পারেনি, পারবেও না। নির্বাচন কমিশন ইতিমধ্যে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনী পরিবেশ অত্যন্ত ভাল মনে করায় সেখানে সেনাবাহিনী নিয়োগের কোনো সম্ভাবনা নাকচ করে দিয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এর আগেও যেভাবে স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচনের আগে ভোটারদের আশ্বাস দিয়েছেন এবারও তাই করছেন। পরিবর্তনের মধ্যে দিয়ে উনি যাননি, শেষ মুহূর্তে যাওয়ারও কোনো সুযোগ নেই। তবে নারায়ণগঞ্জে সেনাবাহিনী নিয়োগ দিলে ভোটারদের মনে যে আস্থা ফিরে আসত, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্যে কমিশনের যে সদিচ্ছা প্রমাণিত হত তা থেকে দূরে থাকল জাতীয় এ প্রতিষ্ঠানটি। আদতেই কমিশনের কোনো স্বাধীন সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আছে কি না তাও এধরনের অবস্থানে প্রমাণ হয়ে যাচ্ছে।

ইতিমধ্যে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি প্রার্থী দিয়েছে। প্রধান বিরোধী দল জাতীয় পার্টি কোনো প্রার্থীকে সমর্থন না করে সরকারি দল সমর্থিত প্রার্থীকেই সমর্থন দিচ্ছে। ভোটারদের বাড়ি বাড়ি প্রার্থীরা ঘুরছেন যা মিডিয়ায় দেখে এ নির্বাচন সম্পর্কে সকল মহলের একটি আগ্রহ সৃষ্টি হয়েছে। কিন্তু বর্তমান নির্বাচন কমিশন দশম জাতীয় সংসদ, ঢাকা ঢাকা সিটি কর্পোরেশন, পৌরসভা-ইউনিয়ন পরিষদ নির্বাচনের আয়োজন করলেও এর কোনটিতেই সাংবিধানিক মান অর্জন করতে পারেনি। সরকারের নির্দেশেই নির্বাচন কমিশন চলেনি এমন আস্থা ভোটারদের মনে স্থান করে নিতে পারেনি কারণ তারা তাদের ভোট সুষ্ঠুভাবে নির্বাচনগুলোয় দিতে পারেনি।

তাহলে নির্বাচন কমিশন সংস্কারের প্রয়োজন ফুরিয়ে যায়নি। কিন্তু সংস্কার চাইলে কি হবে? সংস্কার নিয়ে ক্ষমতাসীন দলে প্রচ- ভীতি কাজ করছে এবং তা হচ্ছে বিএনপি অন্তত এক কোটি ভূয়া ভোটার তালিকায় আনবে। প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলেও দিয়েছেন, বিএনপির পরামর্শ নিলে ভূয়া ভোটার তালিকা করে দেবে এমন কমিশন করতে হবে।

নতুন নির্বাচন কমিশন কেমন হবে? আগামী নির্বাচন কমিশন কি বর্তমান কমিশনের মত ভূয়া ভোটার তালিকা করবে না? কোন প্রকারে একটি নির্বাচন অনুষ্ঠান করতে গেলে তো ফের স্থানীয় সরকার নির্বাচনের মত প্রাণহানি, সহিংসতা, কেন্দ্র দখল, জাল-জালিয়াতি ও প্রশাসন-পুলিশের পক্ষপাতিত্ব ঘটবে। এবং এসব দেখেও সরকার সমর্থক সুশীল সমাজ থেকে শুরু করে খোদ নির্বাচন কমিশন বলে দেবে মোটামুটি নির্বাচন সুষ্ঠু হয়েছে। ভোটারদের ভোট না দিতে পারার বেদনা তার অন্তরেই গুমরে ঘুরপাক খাবে কেবল। আর নির্বাচন হয়ে গেলেও ভোটাররা ভোট না দেয়ার দু:খ এক পর্যায়ে ভুলে যাবে। উন্নয়নের ঝিলিক দেখেই সে তুষ্ঠ হয়ে থাকবে!

সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের যে প্রস্তাব বিএনপি দিয়েছে এবং তার যে ১৩ দফা রয়েছে আপাতত তা নিয়ে আলোচনা করার কোনো আগ্রহ সরকারি দলের দেখা যায়নি। বরং প্রধানমন্ত্রী এধরনের সম্ভাবনা নাকচ করে বল ঠেলে দিয়েছেন রাষ্ট্রপতির কোর্টে।

রাষ্ট্রপতি সার্চ কমিটি করে দেবেন, সবদলের ঐক্যমত্যের ভিত্তিতে বাছাই কমিটি গঠন ও দলগুলি কমিটির কাছে নাম দেয়ার সুযোগ সম্ভবত পাবে না। কিন্তু পেলে এধরনের সর্বদলীয় কমিটি দু’জন সিইসি, প্রত্যেক নির্বাচন কমিশনারের বিপরীতে দু’জনের নাম পাঠাতে পারত। সেখান থেকে রাষ্ট্রপতি সিইসি ও ইসি নিয়োগ করতে পারতেন। কমিশনকে শক্তিশালী, আরপিও’র বিভিন্ন ধারায় সংশোধনী, ভোট নেয়া ও গণনায় আইনের পরিবর্তন ও আইন- শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞা পরিবর্তনের একটা সম্ভাবনা বা সংস্কারের সুযোগ হত।

বিএনপি প্রস্তাবিত ১৩ দফার অন্যতম প্রস্তাবটি হচ্ছে, প্রতিরক্ষা বাহিনীসমূহকে নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা বাহিনী হিসেবে আরপিও’র সংজ্ঞায় যুক্ত করে নেয়া। প্রধানমন্ত্রী এর আগে বেগম খালেদা জিয়াকে নির্বাচনকালীন সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী সহ যে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে চেয়েছিলেন। এখন নির্বাচনকালে এসব বাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়ারও দাবি করছেন খালেদা জিয়া। কিন্তু সরকারি দলের কাছে বিএনপির প্রস্তাব তামাশা মনে হয়েছে।

এখন নির্বাচন কমিশন সংস্কার না হলে কি হবে? গ্রহণযোগ্য নির্বাচন না হলে ভবিষ্যত শাসনব্যবস্থা সুশাসন নিশ্চিত করতে পারবে না। সকলের আস্থাভাজন নির্বাচন কমিশনের অনুপস্থিতে কমিশনের তল্পিবাহাক ভূমিকা থেকে যাবে। নির্বাচনের সময় সাংবিধানিক দায় নিয়ে নির্বাচন সংশ্লিষ্ট সকল বিভাগের নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব প্রতিষ্ঠানটি দেখানোর সাহসই পাবে না। এধরনের নির্বাচন কমিশন দায়সারা একটি নির্বাচন হলেই তাকে সুষ্ঠু বলে দায়িত্ব ক্ষান্ত দেবে। নির্বাচনের সময় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর দল-নিরপেক্ষ আচরণ করার প্রয়োজন মনে করবে না। অদৃশ্য হলেও এধরনের কমিশন সরকারের দিকে তাকিয়ে থাকবে। এর নজির ইতিমধ্যে সৃষ্টি করেছে বর্তমান নির্বাচন কমিশন। তাহলে নির্বাচনে সকল দল অংশ নেয়ার পরিবেশ সৃষ্টি হবে কিভাবে?

ভীতি ছাড়া উৎসবমুখর পরিবেশে ভোটাররা কবে তাহলে ভোট দেয়ার সুযোগ পাবে? দেশি-বিদেশি পর্যবেক্ষকরা উপস্থিত থাকার প্রয়োজন বোধ করবেন কি? ভোট হয়ে যাওয়ার পর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বীকৃতি দেশে না আসলে বিদেশি বন্ধুরাও ভরসা পাবে না। নির্বাচন তাহলে কেমন করে জনগণের অংশগ্রহণমূলক এবং তাদের ইচ্ছার প্রতিফলন এতবড় আয়োজনে উদ্ভাসিত হয়ে উঠবে।

স্বাধীনতার ৪৫ বছর পরও ভোটের অধিকার নিয়ে লিখতে হচ্ছে। এসময়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্যে আন্দোলন হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, তিন জোটের রুপরেখা এসেছে কিন্তু ভুতের পা যেমন পিছনে হেঁটে যায় তেমনি ক্ষমতায় চিরদিন থাকার ইচ্ছা নির্বাচন কমিশনকে সংস্কার থেকে অনেক দূরে রাখছে। এখন একটি সঠিক ভোটার তালিকা করার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছে নির্বাচন কমিশন। ২৬ বছর আগে ভোটারবিহীন চতুর্থ সংসদের পতন ঘটেছিল নব্বই-এর গণঅভ্যুত্থানে ও সংসদ সদস্যদের ‘গণদুশমন’ হিসেবে অভিহিত হওয়ার দুভ্যাগ্য নেমে এসেছিল। রাজনৈতিক পটপরিবর্তনে সেই গণদুশমনদের অনেকে মন্ত্রী, সংসদ সদস্য, রাষ্ট্রীয় পদ-পদবীতে স্বমহিমায় রয়েছে। নব্বইয়ের পতিত স্বৈরাচার এখন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও তার স্ত্রী দেশের প্রধান বিরোধীদলীয় নেত্রী।

এই যখন অবস্থা তখন রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠনে কতটা নিরপেক্ষ সিদ্ধান্ত নিতে পারবেন? বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সরকার দল, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভরশীল হয়ে উঠলেও জনগণের ভরসা পাচ্ছে না। বিরোধীদলের সঙ্গে সরকারের দূরত্ব এখন যে কোনো সময়ের চেয়ে বেশি। জাতীয় প্রতিষ্ঠানগুলো সাংবিধানিক ক্ষমতা প্রয়োগে স্বাধীন নয়। নির্বাচনের মত এতবড় আয়োজন যাদের জন্যে তাদের অর্ধেকের বেশি ভোট কেন্দ্রেই যাওয়ার সাহস পাচ্ছেন না। বরং তাদের দুর্ভাবনা আরো বেড়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতি তার পথ হারিয়ে ফেলেছে। ১৯৭০ সালে আওয়ামী লীগকে নির্বাচনে ভূমিধস বিজয়ের পরও সরকার গঠন করতে দেওয়া হয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্যে দিয়ে দেশের মানুষ রক্তক্ষয়ী যুদ্ধে দেশের মানচিত্র পাল্টে দিয়েছে। সেই আওয়ামী লীগ সরকারকে এখন কারচুপি ও জালিয়াতি ছাড়া, ভোট ডাকাতির পরিবর্তে জনগণের অংশগ্রহণের মধ্যে দিয়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের গুরুদায়িত্ব দিয়েছে জনগণ।আস



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি