
পূর্বাশা ডেস্ক:
ঘুম শব্দটি অনেকের কাছে প্রিয়। এটা বিশ্রাম এবং প্রশান্তির নাম। সারা দিনের পরিশ্রম শেষে মানুষ চায় একটু শান্তিতে ঘুমাতে। সত্য কথা বলতে কীÑ ঘুম ছাড়া কি মানুষ থাকতে পারে? বিজ্ঞানও বলছে একজন মানুষ কে সুস্থ থাকতে হলে তাকে দিনে অবশ্যই ৮ ঘণ্টা ঘুমাতে হবে। তাহলে বুঝা যাচ্ছে যে ঘুম আমাদের শরীরের জন্য একটি অপরিহার্য জিনিস। এখন আমরা দেখবো ঘুমের ১০ টি উপকারি দিক।
(১) কলা : কলাতে আছে অধিক পরিমাণে পটাসিয়াম এবং ম্যাগনেসিয়াম। পটাসিয়াম ক্লান্ত পা এবং পায়ের ব্যাথা এড়াতে সাহায্য করে, ম্যাগনেসিয়াম স্নায়ু এবং পেশী শিথিল করতে সাহায্য করে। এছাড়াও কলা ভালো হজমে এবং রক্ত সরবরাহে সাহায্য করে।
(২) মধু : মধুতে যে প্রাকৃতিক চিনি আছে তা সামান্য পরিমাণে ইনসুলিন বাড়িয়ে দেয় এবং মস্তিষ্কের মধ্যে আরও সহজে ট্রিপটোফেন প্রবেশ করতে সাহায্য করে। ট্রিপটোফেন তৈরি করে সেরোটোনিন এবং মেলাটোনিন যা আমাদের শরীরে হরমোন গড়ে তোলে এবং আমাদের ঘুম চক্র পরিচালনা করে। সুতরাং, শোয়ার আগে এক চামচ মধু বা ক্যামোমিল চা এর সাথে কিছু মিশালে আপনার ঘুম আরো আরামদায়ক হবে।
(৩) লেটুস পাতায় : লেটুস পাতায় রয়েছে ল্যাটিচুরিয়াম যা স্যাড্যাটিভ প্রোপার্টি এবং মস্তিষ্ককে প্রভাবিত করে আফিমের মত। তাই রাতের খাবারে সালাদের সাথে লেটুস পাতা এবং পুদিনা দিয়ে খেলে দ্রুত ঘুম হবে।
(৪) আখরোট : আপনার ঘুম এবং জাগরণের চক্রটি নিয়ন্ত্রিত হয় ‘সেরোটোনিন এবং মেলাটোনিন’ নামক হরমোন দ্বারা। আখরোট এক ধরনের বাদাম যাতে ট্রিপটোফেন আছে যা শরীরের অ্যামিনো অ্যাসিডকে বৃদ্ধি করে এবং সেরোটোনিন এবং মেলাটোনিন তৈরিতে সাহায্য করে। তাই যদি ভালো একটি ঘুম চান তাহলে দুই তিনটি আখরোট খেয়ে নেন ঘুমাতে জাবার আগে।
(৫) কাজুবাদাম : কাজুবাদাম একটি ম্যাগনেসিয়াম সমৃদ্ধ বাদাম। ঘুমের জন্য ম্যাগনেসিয়াম খুবই গুরুত্ব একটি খনিজ পদার্থ। সাময়িক পত্রিকা আর্থোমোলিকুলার মেডিসিনে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, শরীরে যদি ম্যাগনেসিয়ামের পরিমাণ কমে যায় তবে ঘুমের ব্যাঘাত ঘটে। কাজুবাদাম শুধু ঘুমের জন্য নয় এটি মাথাব্যাথা কমাতেও সাহায্য করে।
(৬) চেরিফলের রস : চেরিফল শরীরের মেলাটোনিন বাড়িয়ে দ্রুত ঘুমাতে সাহায্য করে। পেনসিলভানিয়া ও রচেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, ‘চেরিফলের রস আপনাকে দ্রুত ঘুম পাড়িয়ে দিতে পারে’। গবেষণায় দেখা গেছে, যে সকল লোকের অনিদ্রার সমস্যা ছিল চেরিফের রস খাওয়ার পর তাদের ঘুমের আনেক উন্নতি হয়েছে।
(৭) ডিম : ডিমের ভিটামিন ডি ঘুমের উপর ভালো প্রভাব ফেলে। আমাদের মস্তিষ্কের নিউরনগুলিকে নিয়ন্ত্রণ করে ঘুমাতে সাহায্য করে।
(৮) দুদ্ধ জাতীয় পণ্য : দুদ্ধ জাতীয় পণ্যে উচ্চ ক্যালসিয়াম কন্টেন্টের কারণে আমাদের ঘুমাতে সাহায্য করে। ক্যালসিয়াম মস্তিষ্কে ট্রপটফ্যান ব্যবহার করে ঘুমের ম্যান্ডেটনিন তৈরিতে সহায়তা করে।
(৯) কর্ণ ফ্লেক্স : ন্যাশনাল স্পি ফাউন্ডেশনের মতে, এক বাটি কর্ণ ফ্লেক্স এবং দুধ আপনাকে একটি সুন্দর ঘুম উপহার দিতে পারে। এই দুটি উপাদানে- কার্বোহাইড্রেট (সিরিয়াল থেকে) এবং ক্যালসিয়াম (দুধ থেকে), একত্রিত হয়ে আপনাকে আরও ভাল ঘুমাতে সাহায্য করে।
(১০) ক্যামোমিল টি : ক্যামোমিল টি শরীরের চাপ কমায় ফলে ঘুম ঘুম ভাব আসে। এতে গ্লিসিন নামক এক ধরনের রাসায়নিক থাকে যা পেশী এবং স্নায়ুকে আরাম দেয় এবং এর ফলে ঘুম ঘুম ভাব আসে।
পূর্বাশানিউজ/০৪-মে,২০১৭/ফারজানা

























































