বুধবার,১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


পুরো ঢাকা শহরকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে: ডিএমপি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১০.২০২৩

ডেস্ক রিপোর্ট:

বিপ্লব কুমার সরকার। জনবান্ধব ও জনপ্রিয় পুলিশ কর্মকর্তা হিসেবে খ্যাত। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশন্স) হিসেবে দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অপরাধ নিয়ন্ত্রণে অবদান রাখায় রেকর্ড ২৮ বার শ্রেষ্ঠ উপ-কমিশনার (ডিসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন। ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশের সর্বোচ্চ পুরস্কার দুবার বিপিএম ও একবার পিপিএম পেয়েছেন তিনি। ২১তম বিসিএস (পুলিশ) ক্যাডারের এ কর্মকর্তার বাড়ি কিশোরগঞ্জ। পুলিশ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সমাজসেবামূলক কাজেও যুক্ত রয়েছেন বিপ্লব সরকার।

সম্প্রতি নিজ কার্যালয়ে সঙ্গে খোলামেলা কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন তৌহিদুজ্জামান তন্ময়।

বিপ্লব সরকার: অপরাধ দমন করাই বাংলাদেশ পুলিশের কাজ। রাজধানীকে নিরাপদ রাখতে পুলিশ দিন-রাত কাজ করছে। ঢাকায় বসবাসরত আড়াই কোটি নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা ও কোনোভাবেই তারা যেন অপরাধীদের হুমকির মুখে না পড়েন সেটা নিরসন করাই ডিএমপির কাজ। এটি ডিএমপির পবিত্র দায়িত্ব।

আমরা চেষ্টা করে যাচ্ছি ঢাকা মহানগরীতে অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে। আত্মতৃপ্তিতে ভোগার কোনো সুযোগ নেই, আমি মনে করি আমাদের কাজ করার আরও অনেক সুযোগ রয়েছে। আমরা যেভাবে কাজ করছি সেই গতিতে কাজ করে গেলে কোনো একটা পর্যায় গিয়ে ঢাকা শহরকে অপরাধমুক্ত করতে পারবো।

প্রত্যেকটি থানাকে জনবান্ধব করার জন্য নতুন পুলিশ কমিশনার স্যারের আন্তরিক প্রচেষ্টা রয়েছে। প্রতিনিয়ত থানার কনস্টেবল থেকে শুরু করে প্রত্যেককে মোটিভেশন-কাউন্সিলিং দেওয়া হচ্ছে। থানায় গিয়ে কেউ হয়রানির শিকার হলে ঊর্ধ্বতন কর্মকর্তার শরণাপন্ন হবেন।

বিপ্লব সরকার: অপরাধ দমনে সিসি ক্যামেরার ভূমিকা অনন্য। যেখানে সিসি ক্যামেরা রয়েছে সেখানে অপরাধ সংঘটিত হলে তা শনাক্তকরণে ভূমিকা রাখছে। আবার যেখানে সিসি ক্যামেরা রয়েছে সেখানে অপরাধীরা অপরাধ করার আগে একবার হলেও ভেবে নেয়। অর্থাৎ, যেখানে সিসি ক্যামেরা নেই সেখানে অপরাধ সংঘটিত করতে চায় অপরাধীরা। তাই পুরো ঢাকাকে সিসি ক্যামেরার আওতায় আনার কাজ চলছে। ডিএমপির পক্ষ থেকে কয়েকশ ক্যামেরা লাগানো হয়েছে। পাশাপাশি দুই সিটি করপোরেশন কয়েক হাজার ক্যামেরা লাগিয়েছে। এছাড়া ব্যক্তি মালিকানাধীন বাসা-বাড়ি এবং অফিসেও সিসি ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। ডিএমপির ‘সেফ সিটি প্রজেক্ট’র আওতায় পুরো ঢাকা শহরকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে। সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে অনেক অপরাধীকে আইনের আওতায় আনা গেছে।

ডিএমপির ‘সেফ সিটি প্রজেক্ট’র আওতায় পুরো ঢাকা শহরকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে। সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে অনেক অপরাধীকে আইনের আওতায় আনা গেছে।

বিপ্লব সরকার: প্রথমেই বলবো আমরা শতভাগ প্রস্তুত। ঢাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে প্রস্তুত। তবে মাঝে মধ্যে ক্ষুদ্র ও ট্র্যাডিশনাল কিছু অপরাধ হচ্ছে। পাঁচ বছর পরপর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। তফসিল ঘোষণার পর পুলিশ বাহিনী নির্বাচন কমিশনারের অধীনে কাজ করবে। নির্বাচন কমিশন যখন যে নির্দেশনা দেবে সে অনুযায়ী কাজ করবো। যখন যে অবস্থায় থাকুক না কেন নগরবাসীর নিরাপত্তার জন্য ডিএমপি প্রস্তুত।

বিপ্লব সরকার: সংশ্লিষ্ট থানায় নগরবাসী গিয়ে সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট তা সেবাগ্রহীতারা ভালো বলতে পারবেন। ডিএমপি হেডকোয়ার্টারে একটি সেল রয়েছে। এই সেলটির কাজ সেবাগ্রহীতারা থানায় গিয়ে কোনো ধরনের হয়রানির শিকার হচ্ছে কি না, অযৌক্তিক কোনো দাবি করা হচ্ছে কি না এবং সামগ্রিক বিষয় নিয়ে মনিটরিং করা হয়। জিডি যারা করছেন তাদের ফোন দিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে- ‘আপনি সেবা পেয়েছেন কি না, এ সেবা পেয়ে সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট, টাকা চেয়েছে কি না, টাকা দিয়েছেন কি না।’ এর মাধ্যমে থানা পুলিশকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে সাহায্য করছে।

সম্প্রতি দেখা যাচ্ছে, আগে যে ধরনের অভিযোগ ছিল সেটি এখন কমে আসছে। এ কার্যক্রম আমরা চালিয়ে যাবো। প্রত্যেকটি থানাকে জনবান্ধব করার জন্য নতুন পুলিশ কমিশনার স্যারের আন্তরিক প্রচেষ্টা রয়েছে। প্রতিনিয়ত থানার কনস্টেবল থেকে শুরু করে প্রত্যেককে মোটিভেশন-কাউন্সিলিং দেওয়া হচ্ছে। থানায় গিয়ে কেউ হয়রানির শিকার হলে ঊর্ধ্বতন কর্মকর্তার শরণাপন্ন হবেন।

জিডি যারা করছেন তাদের ফোন দিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে- ‘আপনি সেবা পেয়েছেন কি না, এই সেবা পেয়ে সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট, টাকা চেয়েছে কি না, টাকা দিয়েছেন কি না।’ এর মাধ্যমে থানা পুলিশকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে সাহায্য করছে।

বিপ্লব সরকার: ডিএমপির মূল কাজ ঢাকা শহরে আড়াই কোটি মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা বিধান করা। আমাদের মূল ফোকাস অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষা করা। ভিসানীতি কিংবা অন্য যে কোনো নীতি নিয়ে আমাদের কোনো ফোকাস নেই। অন্য কোনো বিষয় নিয়ে আমাদের ভাবার কোনো সুযোগ নেই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি