স্টাফ রিপোর্টার:
দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল – বাংলাদেশ, কুমিল্লায় সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যম যৌথ উদ্যোগে লেপ্রসী/ কুষ্ঠ রোগ নির্মূলে কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে নগরীর মুরাদপুর চৌমুহনীর সূর্যের হাসি ক্লিনিকে “ কুষ্ঠরোগ প্রতিরোধ করুন, জীবন পরিবর্তন করুন” শীর্ষক মতামত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুষ্ঠ রোগ সমন্ধে জনমত তৈরি করার জন্য যাতে প্রাথমিক অবস্থায় সবাই চিকিৎসার আওতায় আসে এবং জনস্বার্থে মতামত গড়ে তোলার জন্য সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল – বাংলাদেশ, কুমিল্লা জেলা শাখা ।
মতবিনিময় সভায় কুমিল্লা জেলায় লেপ্রসী মিশনের জেলা প্রতিনিধি মি: এ্যান্থনী কুইয়া বলেন, কুষ্ঠরোগ সমন্ধে জনমনে এখনো কিছুটা ভীতি কাজ করে। এর মূল কারন হচ্ছে এই রোগ সমন্ধে মানুষের অজ্ঞতা ও জনসচেতনতার অভাব। অন্যান্য রোগের মতই কুষ্ঠ একটি সাধারণ রোগ যা জীবাণু দ্বারা হয় এবং মাধ্যম
হাঁচি, কাশির মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। প্রাথমিক অবস্থায় চিকিৎসকের পরামর্শ নিলে এবং চিকিৎসার আওতায় আসলে এই রোগ সম্পূর্ণ ভালো হয়ে যায়। সরকার বিনামূল্যে এই ঔষধ সরবরাহ করে থাকেন, প্রতিটি উপজেলায় সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে এই চিকিৎসা পাওয়া যায়। প্রাথমিক অবস্থায় শরীরের যে কোন স্থানে হালকা ফ্যাকাশে দাগ দেখা দিবে আর এর মূল বৈশিষ্ট্য হলো, এই দাগ কখনো চুলকাবেনা ও দাগের অংশটুকু ধীরে ধীরে বোধ কমে যাবে। এছাড়াও এ জায়গাটিতে পশম উঠে যাবে, ঘাম হবেনা কিছুটা শুষ্ক লাগবে। প্রাথমিক অবস্থায় রোগীরা আসতে চায়না কারণ কোন সমস্যা মনে করেনা তাই দেরি করে আসার কারনে অনেকে বিকলাঙ্গতা নিয়ে চিকিৎসায় আসে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে কুষ্ঠ মুক্ত দেখতে চায়। এই চ্যালেন্জ মোকাবেলা করতে হলে সকলের অংশগ্রহণ ও ব্যাপক প্রচার একান্ত প্রয়োজন।
কুমিল্লা জেলায় লেপ্রসী মিশনের জেলা প্রতিনিধি মি: এ্যান্থনী কুইয়া উপস্থিত সকল সাংবাদিক ও সকল স্তরের জনগণকে অনুরোধ জানান, এই রোগ সমন্ধে জনমত তৈরি করার জন্য যাতে প্রাথমিক অবস্থায় সবাই চিকিৎসার আওতায় আসে।
জানা যায়, কুমিল্লায় বিগত ৮ বছরে ৩২৭ জন কুষ্ঠ রোগী সনাক্ত হয়েছে , সুস্থ্য হয়েছেন ৩০২ জন। বর্তমানে ২৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।


















































