
কুমিল্লা দেবিদ্বারের ঐতহ্যিবাহী মোহনপুর উচ্চ বিদ্যালয় ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার ও প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা শিক্ষক সমিতি, স্কুলের শিক্ষক ও এলাকাবাসী।
মঙ্গলবার দুপুরে দেবিদ্বার নিউমাকের্ট এলাকার একটি স্থানীয় হোটেলে উপজেলা শিক্ষক সমিতি, স্কুলের শিক্ষক ও এলাকাবাসীর উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে স্কুলের প্রধান শিক্ষক আলমগীর হোসেন লিখিত বক্তব্যে বলেন, মোহনপুর উচ্চ বিদ্যালয়ে বিগত ০২/০২/২০১৩ ইং তারিখে সহকারী প্রধান শিক্ষক পদে আমি যোগদান করি। অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক সম্পর্কিত বিষয়ে মহামান্য হাই কোর্টে মামলা চলমান থাকায় এবং প্রধান শিক্ষক কর্মরত না থাকায় আমাকে যোগদানের পর হইতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হয়। পরবর্তীতে ২৭/০৭/২০২২ ইং তারিখ হতে মহামান্য উচ্চ আদালতের আদেশ প্রাপ্তি সাপেক্ষে বিধিমোতাবেক আমাকে প্রধান শিক্ষক পদে নিয়োগ প্রদান করা হয়।
গত ২৯/০৬/২০২৫ ইং তারিখ হতে এডহক কমিটির কার্যক্রম শুরু হয় যা গত ২৮/১২/২০২৫ তারিখে মেয়াদ শেষ হয়। কমিটির সাবেক সভাপতি জনাব ড. মোহাম্মদ খোরশেদ আলম দায়িত্ব গ্রহনের পর হতে মিটিংএর নোটিশে তিনি নিজে আমার স্বাক্ষর স্ক্যান করে বসিয়ে গ্রুপে পোস্ট করেন, নিজে রেজুলেশন লেখেন এবং কমিটির মিটিংএ আলোচনা হয়নি এমন বিষয় তিনি রেজুলেশনে লিখে নিতেন। রেজুলেশনে কমিটির সদস্যদের স্বাক্ষরের ব্যবস্থা রাখেননি। গত ২৪/০৭/২০২৫ ইং তারিখে শিক্ষক সভায় নিয়ম বহির্ভূতভাবে ০১/০১/২০২৩ থেকে ৩০/০৬/২০২৫ পর্যন্ত বিদ্যালয়ের আয়-ব্যয় হিসাব নিরীক্ষনের লক্ষ্যে অভ্যস্তরীণ অডিট কমিটি গঠন করেন বির্তকিত দুইজন শিক্ষক দিয়ে। পরে কৌশলে এডহক কমিটি সভায় রেজুলেশনে লিখে নেন । অডিট কমিটির দুইজন শিক্ষক ২০২৪ সালের ২৫শে সেপ্টেম্বর কোমলমতি শিক্ষার্থীদের উস্কে দিয়ে প্রধান বেশ তৈরী করেছিলেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ও তৎকালীন কমিটির সভাপতি মহোদয় তাদেরকে কারণ দর্শানো নোটিশ দিয়েছিলেন। এই দুইজন জনাব, বিজয় কুমার দত্ত ও মোঃ আবু মুছা উদ্দেশ্যমূলকভাবে বিতর্কিত অডিট রিপোর্ট তৈরী করেন। তারা তাদের রিপোর্টে ৪৩,০০,৫৯৫/- টাকা ব্যাংকে জমা হয় নাই বলেও এই টাকা নগদ খরচ হয়েছে এবং ক্যাশ বহিতে যথাযথভাবে লিপিবদ্ধ হয়েছে এ কথা বলেন নাই- যার ফলে উক্ত অডিট রিপোর্ট নিয়ে বির্তক সৃষ্টি হয়েছে এবং অডিট কমিটির অপর সদস্য ও এডহক কমিটির অভিভাবক সদস্য জনাব মোঃ আবদুল আউয়াল এ বিতর্কিত, অসম্পূর্ণ রিপোর্টে স্বাক্ষর করেন নাই। এই রিপোর্টেও আর্থিক দুর্নীতি বলা হয় নাই । রেজুলেশন টেম্পারিং এর যে অভিযোগ তোলা হয়েছে তা সঠিক নয়। কারণ উক্ত সময়ের সকল আয় ও ব্যায় ক্যাশ বহিতে যথাযথভাবে খাতওয়ারী লেখা আছে। নিরীক্ষা অধিদপ্তরের তদন্ত টিম সকল ভাউচার ও ক্যাশ বহি নিরীক্ষণ করে অনুসন্ধান প্রশ্নাবলি অভিযোগ-১ এ বলেছেন, উক্ত প্রতিষ্ঠানের বিল ভাউচার ও ক্যাশ বহি পর্যালোচনা করে দেখা যায় অর্থ ব্যায়ের সাথে ক্যাশ বহির বিবরণ ও বিল ভাউচার ঠিক আছে (কপি সংযুক্ত)। তৎকালীন কমিটি সদস্যবৃন্দ নিরীক্ষা অধিদপ্তরের তদন্ত টিমের নিকট তারা রেজুলেশন দুটি সম্পর্কে অবগত আছেন, তাদের উপস্থিতিতে রেজুলেশন লেখা হয়েছে মর্মে লিখিত মতামত দিয়েছেন (কপি সংযুক্ত)। সুতরাং রেজুলেশন টেম্পারিং এর মাধ্যমে তথ্য পরিবর্তন করা হয়েছে এমন অভিযোগ সঠিক নয়।
খন্ডকালীন আয়া রহিমা আক্তার এর পদে এমপিওভুক্ত আয়া নিয়োগ পাওয়ায় বিদ্যালয়ে তার আর প্রয়োজন না থাকায় কমিটির সকল সদস্য একমত হয়ে তাকে আর বিদ্যালয়ে না আসার কথা জানিয়ে দেন। এতে প্রধান শিক্ষকের ক্ষমতা অপব্যবহারের অভিযোগ সঠিক নয়। এডহক কমিটির সাবেক সভাপতি জনাব ড. মোহাম্মদ খোরশেদ আলম কর্তৃক আমার বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করা, আমাকে কারন দশানো নোটিশ প্রদান করা, বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করা, সাময়িক বরখাস্ত পর্যন্ত কোন পর্যায়ে এডহক কমিটির অনুমোদন নেন নাই। সভাপতি তার একক সিদ্ধান্তে বিধি বহির্ভূতভাবে এই সংক্রান্ত সকল পদক্ষেপ গ্রহণ করেছেন।
গত ২৪/০৯/২০২৫ ইং তারিখে কমিটির সিদ্ধান্ত ছাড়াই আমাকে ১ম কারণ দর্শানো নোটিশ, ১৫/১০/২০২৫ ইং আমাকে ২য় কারন দর্শানো নোটিশ প্রেরন করেন (কপিসংযুক্তি)। আমি বিধি সম্মতভাবে ২৯/১০/২০২৫ ইং তারিখে ২য় নোটিশের জবাব দেই (কপিসংযুক্ত)। গত ১৬/১১/২০২৫ ইং তারিখে সভাপতি মহোদয় আমাকে ৩য় ও চূড়ান্ত কারণ দর্শানো নোটিশ প্রেরন করেন (কপিসংযুক্ত)। আমি ৩য় ও চূড়ান্ত কারন দর্শানো নোটিশের জবাব যথাসময়ে বিধিসম্মতভাবে সভাপতির নিকট প্রেরন করি (কপিসংযুক্ত)। আমি শারীরিকভাবে অসুস্থ্য হওয়ায় গত ১১/১২/২০২৫ইং তারিখে চিকিৎসা গ্রহনের জন্য আমাকে ডাক্তারের পরামর্শে হাসপাতালে ভর্তি হতে হয় এবং নোটিশ ছাড়াই গত ১৪/১২/২০২৫ ইং তারিখে তিনি বিদ্যালয়ে আসেন এবং সভা করতে কোরাম না হওয়ায় সভাপতি সভা মুলতবি ঘোষনা করেন। ১৪/১২/২০২৫ইং তারিখের মুলতুবি সভাটি গত ১৫/১২/২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত হইবে মর্মে সভাপতি সভা আহবান করেন। ১৫/১২/২০২৫ ইং তারিখের মুলতুবি সভায় কোন সদস্য হাজির না হওয়া এবং আমি হাসপাতালে ভর্তি থাকাবস্থায় সভাপতি মহোদয়ের ১৫/১২/২০২৫ ইং তারিখের স্বাক্ষরিত অফিস আদেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে আমাকে সাময়িকভাবে বহিষ্কার এবং বিদ্যালয়ের সকল প্রশাসনিক ও শিক্ষা সংক্রান্ত দায়িত্ব থেকে আমাকে অব্যাহতি প্রদান করা হয়। একই পত্রে বিদ্যালয়ের আর্থিক ক্ষতির সমুদয় অর্থ আদায়ের জন্য ব্যবস্থা গ্রহণ এবং কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে ২২/১২/২০২৫ইং তারিখের মধ্যে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর লিখিত জবাব দাখিল করার জন্য আমাকে নির্দেশ প্রদান করা হয়।
কমিটির সিদ্ধান্ত ছাড়া আমাকে কারন দর্শানো নোটিশ দেওয়া, বিধি মোতাবেক ২য় এবং ৩য় ও চূড়ান্ত নোটিশের জবাব দেওয়া সত্বেও আমার জবাব আমলে না নিয়া আমি গুরুতর অসুস্থতায় হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় ১৪/১২/২০২৫ ইং তারিখে ১২তম সভা কোরাম না হওয়ায় সভা মুলতুবি করিয়া ১৫/১২/২০২৫ ইং তারিখের ১২তম মুলতুবি সভায় সদস্যগনের উপস্থিতি ছাড়া (কপি সংযুক্ত) আমাকে বিধি বহির্ভূতভাবে সাময়িক বহিষ্কার আদেশ দেন (কপি সংযুক্ত) যা বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির প্রবিধান মালা-২০২৪ এর ৪৪ ধারার ৫ ও ৬ উপধারার লংঘন।
উক্ত মুলতুবি সভায় সভাপতি বিধি বহির্ভূতভাবে অত্র মোহনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত), বাবু বিজয় কুমার দত্ত কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেন। বিধি বহির্ভূতভাবে দায়িত্ব প্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু বিজয় কুমার দত্ত বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষার কথা বিবেচনা করিয়া গত ২৯/১২/২০২৫ ইং তারিখে উক্ত পদ হতে স্বেচ্ছায় পদত্যাগ করেন।
আমার দায়িত্বকালীন বিদ্যালয়ের সকল আয়-ব্যয় এর ক্যাশ বহিতে যথাযথভাবে লিপিবদ্ধ আছে। উক্ত মেয়াদে বিদ্যালয়ের ব্যাংক হিসাবে জমা হওয়া ৬২,১৬,৬৫৭/- টাকা এবং না হওয়া ৪৩,০০,৫৯৫/- টাকাসহ আদায়কৃত সমস্ত টাকা বিদ্যালয়ের প্রয়োজনে খরচ সম্পন্ন হতো তৎকালীন ক্রয় কমিটি ও অর্থ উপ-কমিটির মাধ্যমে। আয়-ব্যয় সংক্রান্ত সকল বিষয়ে তারা অবগত থাকতেন এবং ব্যয়ের ভাউচারগুলোতে তারা স্বাক্ষর করতেন। এরপরও আমার বিরুদ্ধে আর্থিক দূর্নীতির অভিযোগ আনা উদ্দেশ্যমূলক ও ব্যক্তিগত আক্রোশ বলে মনে হয়। গত ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখ বিদ্যালয় প্রাঙ্গনে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, কমিটির সদস বৃন্দ সহ শত শত মানুষের সামনে আমি পুঙ্খানু পুঙ্খানু ভাবে আমার হিসাব তুলে ধরি। সভাপতি সাহেবও উপস্থিত ছিলেন। সেখানে সভাপতি মহোদয়কে উদ্দেশ্য করে কয়েকবার বলা হলেও তিনি অর্থ আত্মসাৎ এর কোন প্রমান দিতে পারেন নাই। পরে বলেছেন ২৮ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে বিদ্যালয়ে এসে সমস্যা সমাধান করবেন কিন্তু তিনি আর বিদ্যালয়ে না এসে পদপদবির ক্ষমতা দেখিয়ে বিভিন্ন দপ্তরে প্রভাব খাটিয়ে রিপোর্ট তৈরী করে যা উদ্দেশ্য মূলক।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আলমগীর হোসেন কোন অর্থ আত্বসাৎ করেনি তবে তদন্ত প্রতিবেদনে বলা আছে ব্যাংকের মাধ্যমে লেনদেন করেন নি। আমার দাবী কমিটির সকল সদস্যদের মতামত ছাড়া সভাপতির একক সিদ্ধান্তে বহিস্কার করতে পারেন না। আর যদি প্রধান শিক্ষক অন্যায় করে থাকেন তাহলে কমিটির মতামতের মাধ্যমে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে পারতেন।
এলাকাবাসীর পক্ষে সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান বলেন, আমরা এলাকাবাসী চাইনা আমাদরে স্কুলটা ধংশ হয়ে যাক। চার গ্রাম ও স্কুলের স্বার্থে মামলা মোকদ্দমা থেকে স্কুলটা বাঁচাতে প্রধান শিক্ষককে বহাল রাখতে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি।
স্কুল কমিটির শিক্ষক প্রতিনিধি মনিরুল হক বলেন, সাবেক সভাপতি কাজী খোরশেদ আলম’কে স্কুলের প্রধান শিক্ষক হিসেবে সমাজ গ্রামবাসীসহ সকলে আনন্দিত হয়ে ছিলাম । তিনি তিনি স্কুলের দায়িত্ব পেয়ে এডহক কমিটির সদস্যদের কাজ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে যান পরে মিটিং এ আলোচনা হয়নি এমন বিষয়েও রেজুলেশনে লিখতেন। এসব বিষয় আমাদের নজরে আসার পর আমরা আর অগ্রীম স্বাক্ষর করিনি। তার পর থেকে সভাপতি ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষককে বহিস্কার করার জন্য মিথ্যা একাধীক অর্থ আত্বসাৎ এর অজুহাত দিয়ে বহিস্কার করার পায়তারা করছে।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দুয়ারিয়া এজি মডেল একাডেমি’র অধ্যক্ষ আবু সেলিম ভূইয়া, দেবিদ্বার আলহাজ্ব আজগর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলী আকবর, ছোটনা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: খালিদ হোসেন, স্কুলের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য মিজানুর রহমান বেপারী ও জাকির হোসেন, স্কুল কমিটির সাবেক শিক্ষক প্রতিনিধি মনিরুল হক, মো: মোতালেব হোসেন ও স্কুল শিক্ষক মনিরুল ইসলাম প্রমূখ।

















































