রবিবার,২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » ১৭৮ পুলিশের আটক বাণিজ্য প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে! দোষী সাব্যস্ত হলে চাকুরীচ্যুত


১৭৮ পুলিশের আটক বাণিজ্য প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে! দোষী সাব্যস্ত হলে চাকুরীচ্যুত


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৭.২০১৫

images

বিশেষ প্রতিবেদনঃ
পুলিশ প্রশাসনকে ঢেলে সাজাতে পুলিশ বিভাগে শুরু হয়েছে শুদ্ধি অভিযান। যাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রয়েছে তাদের মধ্যে যাদের চাকরির বয়স ২৫ বছর হয়েছে তাদেরকে বাধ্যতামুলক চাকরি থেকে অবসর দেয়া হতে পারে। এছাড়া বিভাগীয় মামলায় যেসব পুলিশ সদস্যসরা দোষী সাব্যস্ত হবেন তাদেরকে আইনিপ্রক্রিয়ায় চাকরিচ্যুত করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের দায়িত্বশীল সুত্র থেকে এ তথ্য জানা গেছে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, এ প্রতিবেদনে কুমিল্লার বর্তমান ও সাবেক কয়েকজন ওসি, এসআইয়ের নাম রয়েছে।

সুত্র জানায়,সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিষ্ক্রিয়তা, গ্রেফতার বাণিজ্য, ছিনতাই, জামায়াত ও চাঁদাবাজ-সন্ত্রাসীদের সঙ্গে আঁতাত, দাফতরিক আদেশ না মানার ঘটনা বেড়েছে। বিশেষ করে গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন পর দেশের মধ্যে যে চরম অরাজকতার ঘটনা ঘটে সে সময় অসংখ্য মামলা হয় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে। আর এ মোক্ষম সুযোগটিকে কাজে লাগিয়ে বেপরোয়া আটক বাণিজ্যে নামে পুলিশ। প্রধানমন্ত্রীর দফতরে সম্প্রতি জমা দেয়া দুটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ২৯টি জেলার দেড় শতাধিক পুলিশ সদস্য মামলায় আসামি দেখিয়ে আটকের পর ঘুষের বিনিময়ে ২৫২ জনকে ছেড়ে দেয়া। আটক-ছাড়াদের মধ্যে রয়েছে জামায়াত-শিবিরের নেতা-কর্মী, সন্ত্রাসী, চোর, ডাকাত ও জুয়াড়ি। এর আগেও একটি গোয়েন্দা সংস্থা ১৭৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে আটক বাণিজ্যের প্রতিবেদন পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এ তালিকায় নাম রয়েছে পুলিশ সুপার থেকে কনস্টেবল পর্যন্ত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পুলিশে ডিআইজি, এসপি, এডিশনাল এসপি, সার্কেল এএসপি এবং বিভিন্ন থানার ওসিসহ বিভিন্ন পদের পুলিশ সদস্যরা সরকারি আদেশ অমান্য করেছেন। এক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে সরকারি দলের এমপি ও নেতাদের অভিযোগও আমলে নেয়া হচ্ছে।

এছাড়া বিগত সরকার ও ৪ দলীয় জোট সরকারের সময় দলীয় প্রভাব খাটিয়ে বিএসএস পরীক্ষায় পাস করিয়ে পুলিশের এসপি পদে চাকরি দিয়েছে। ওইসব পুলিশ কর্মকর্তাদের অনেকেই ডিআইজি অতিরিক্ত ডিআইজি আবার কেউ এস পি পদে কর্মরত রয়েছেন। এ ছাড়া পুলিশের উপ-পরিদর্শক(এসআই) পদে চাকরি পেয়েছেন। এদের অধিকাংশই অফিসার ইনচার্জ পদে কেউ এসপি পদে পদোন্নতি পেয়ে বিভিন্ন জেলা উপজেলা এবং সরকারের গুরুত্বপুর্ন সংস্থায় কর্মরত থেকে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে সরকারের কাছে তথ্য রয়েছে। সরকার ওইসব পুলিশ কর্মকর্তাদের চিহ্নিত করছে। একই সঙ্গে যেসব পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রয়েছে তা দ্রুত নিষ্পত্তি করে সংশি¬ষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবসা নেয়ারও পদক্ষেপ নিয়েছে সরকার।

এসব বিষয় নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল কৌশলে বলেন, পুলিশ প্রশাসনকে ঢেলে সাজনো এবং পদোন্নতি প্রদান রুটিন মাফিক কাজ। আমি সরা দেশের পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজিসহ এসপি সার্কেল এবং যেসব পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রয়েছেতাদের পৃথক তালিকা চেয়েছি। তিনি বলেন, যাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রয়েছে তাদের বিরুদ্ধে অবশ্যই সাক্ষ্য প্রমান সাপেক্ষে আইনগত কঠোর ব্যাবস্থা নেয়া হবে। তিনি বলেন,পুলিশ প্রশাসনকে ঢেলে সাজাতে সকল উদ্যোগ গ্রহন করা হবে। পদোন্নতি ও সিলেকশনগ্রেড দেয়ারও ইতমধ্যে পুলিশ প্রশাসনে পদোন্নতি দেয়া হয়েছে। পদোন্নতি দেয়া রুটিন মাফিক কাজ যাদের পদোন্নতি এবং সিলেকশন গ্রেড পাওয়ার যোগ্য তাদের।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি