ডেস্ক রিপোর্টঃ
জাতীয় হিন্দু মহাজোট নেতৃবৃন্দ অভিযোগ করেছেন, জঙ্গী হামলার পর থেকে গ্রামে পুজা পার্বন প্রায় বন্ধ হয়ে গেছে। হিন্দু সম্প্রদায় নিরবে দেশত্যাগ করছে। দেশে হিন্দু সম্প্রদায়ের অস্তিত্ব আজ বিপন্ন। সরকারী দলের সম্পৃক্ততা আর সরকারের নির্লিপ্ততা প্রমান করে সরকার এদেশ থেকে হিন্দু শুন্য করতে উঠে পড়ে লেগেছে।
জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
নাসিরনগর, গোবিন্দগঞ্জের আদিবাসী সাওতাল পাড়া সহ দেশের বিভিন্ন স্থানে মিথ্যা গুজব ছড়িয়ে ধারাবাহিকভাবে হামলা লুঠপাট, মঠ মন্দির প্রতিমা ভাংচুর, ধর্ষন, অগ্নি সংযোগ ও গোবিন্দগঞ্জে ২৫০০ সাওতাল পরিবারের ঘরবাড়ী জ্বালিয়ে উচ্ছেদের প্রতিবাদ ও ক্ষতিপুরনের দাবিতে এ কর্মসূচি পালিত হয়।
নেতৃবৃন্দ আরো বলেন, দেশের বিভিন্ন স্থনে প্রতিদিনই কোন না কোন স্থানে মন্দির ও প্রতিমা ভাংচুর বাড়ীঘরে হামলা লুঠপাট, অগ্নি সংযোগ, ধর্ষন চলছে, কিন্তু প্রশাসন ও জাতীয় সংসদ নিরব ভুমিকা পালন করছে। নির্বাচনের ভোট দেওয়া ও না দেওয়ার অযুহাতে এবং কোন কারণ ছাড়াই মুর্তি পুজার অজুহাতে দিনের পর দিন বছরের পর বছর হিন্দুদের উপর নির্যাতন নিপীড়ন অব্যাহত আছে। গত কয়েক বছর যাবৎ একের পর এক হিন্দু সম্প্রদায়ের জমি দখল, মঠ মন্দির বাড়ীঘরে হামলা, লুঠপাঠে ব্যপকভাবে অংশগ্রহণ করেছে। অথচ বরাবরই অন্য দল বা গোষ্ঠীর উপর দায় চাপিয়ে নিজেদের কর্মীদের রক্ষা করছে। চট্টগ্রামের হাট হাজারী, সাতক্ষীরা সহ কোন অপরাধেরই বিচার সরকার করেনি। ফলে একের পর এক মানবতা বিরোধী অপরাধ ঘটেছে। আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে ফারুক মিয়া সহ সকল জঘন্য অপরাধীদের গ্রেফতার দ্রুত বিচার ট্রাইবুনালে বিচার, ক্ষতিগ্রস্থ বাড়ীঘর ও মঠ মন্দির সরকারী খরচে পূনঃ নির্মান ও ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপুরন না করলে হিন্দু সম্প্রদায় ঢাকায় মহাসমাবেশ সহ কঠিন কর্মসূচী নিতে বাধ্য হবে বলে সরকারকে হুশিযার করে দেন।
একিসাথে সাম্প্রদায়িক সম্প্রীতি পূনঃ স্থাপনের স্বার্থে ও হিন্দু সম্প্রদায়কে রক্ষার জন্য জাতীয় সংসদের ৬০টি সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পূন বাস্তবায়ন, একটি সংখ্যালঘু বিষয়ক প্রতিষ্ঠা ও সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়েনের জোর দাবী জানান।
হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অ্যাডঃ দীনবন্ধু রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, সাবেক জেলা জজ ঝুমুর গাঙ্গুলী, সিনিয়র সহ সভাপতি ডঃ সোনালী দাস, ডাঃ মৃত্যুঞ্জয় রায়, প্রধান সমন্বয়কারী বিজয় কৃৃষ্ণ ভট্টাচার্য, সুবীর কুমার সাহা, সিনিয়র যুগ্ম মহাসচিব উত্তম দাস, সাংগঠনিক সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডল, আন্তর্জাতিক সম্পাদক রিপন দে, যুব বিষয়ক সম্পাদক সমীরন বড়াল, ছাত্র বিষয়ক সম্পাদক সুমন সরকার, ঢাকা দক্ষিনের সভাপতি মিঠু রঞ্জন দেব, যুব মহাজোটের সাধারণ সম্পাদক মিল্টন বসু, হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি নিহার প্রামাণিক সাধারণ সম্পাদক প্রশান্ত হালদার, সাংগঠনিক সম্পাদক সাজেন বল, প্রমূখ।


























































