বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লার দেবিদ্বারে শান্ত হত্যা মামলার প্রধান আসামী সাজিবের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা


কুমিল্লার দেবিদ্বারে শান্ত হত্যা মামলার প্রধান আসামী সাজিবের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১২.২০২২

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার আলোচিত মেহেদী হাসান শান্ত হত্যা মামলার প্রধান আসামী সাজিবের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত।

বুধবার দুপুরে ৪নং আমললী আদালতের সিনি.জুডিশিয়াল ম্যাজিস্ট্রেড ফারহানা সুলতানা এই আদেশ দেন।

মামলার অপর তিন আসামী হলেন কবির হোসেন, মোসলেম মিয়া, রাকিবুল হাসান।

বাদী পক্ষের আইনজীবী এড. সৈয়দ তানভীর আহমেদ ফয়সাল জানান, ‘দুপুরে আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে এই আদেশ দেন। প্রধান আসামী সাজিব পলাতক রয়েছেন। অপর তিন আসামী জামিনে মুক্ত আছেন’।

প্রসঙ্গত, চলতি বছরের গত ৯ জুলাই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের নুরপুরে আমেরিকা প্রবাসী সাজিবের ছুঁরির আঘাতে শান্ত খুনের ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত আরো চার জন। নিহত মেহেদী হাসান শান্ত ফতেহাবাদ ইউনিয়নের নুরপুর গ্রামের সরকার বাড়ির জাকির হোসেনের ছেলে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি