বুধবার,১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


রিভিউর পর ক্ষমা চাওয়ার প্রশ্ন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১১.২০১৪

jallgate-1_42627কামারুজ্জামানের আইনজীবী শিশির মোহাম্মদ মনির বলেছেন, আপিলের রায়ের কপি হাতে পেলে রিভিউ করার আবেদন করা হবে। রিভিউ যদি খারিজ হয় তখন রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের সাথে দেখা করে বের হওয়ার সময় সাংবাদিকদের এসব কথা বলেন তার আইনজীবী শিশির মোহাম্মদ মনির। আইনমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তারা আইনের লোক হয়ে এধরনের কথা বলতে পারে না। কাদের মোল্লার আপিলের রায় ঘোষণা দুই মাস সাত দিন পর পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পেয়েছি। তারপর ফাঁসি কার্যকর হয়েছিল।সরকারের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, কামারুজ্জামানের বেলায় এতো তাড়াহুড়া করা হচ্ছে কেন।তিনি বলেন, রিভিউ আবেদন একটি সাংবিধানিক অধিকার। কামারুজ্জামানকে এই অধিকার দিতে হবে।কামারুজ্জামানের শারীরিক অবস্থা সম্পর্কে শিশির বলেন, কামারুজ্জামান সুস্থ আছেন।সকাল সোয়া ১০টায় আইনজীবীরা কামারুজ্জামানের সাথে দেখা করেত যান। তারা ১১টার দিকে সাক্ষাৎ শেষে বের হয়ে আসেন। শিশির মোহাম্মদ মনিরের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন- ব্যারিস্টার এহসান এ সিদ্দিক, অ্যাডভোকেট মশিউল আলম,  অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। তবে পাঁচ সদস্যের প্রতিনিধি দলের মধ্যে ব্যারিস্টার নাজিব মোমেনকে কারাগারের ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। ৩ নভেম্বর মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের আপিলের চূড়ান্ত রায়েও ফাঁসির আদেশ দেয় আপিল বিভাগ। এর আগে, গত বছরের ৯ মে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এরপর, গত বছরের ৬ জুন ফাঁসির আদেশ থেকে খালাস চেয়ে আপিল করেন কামারুজ্জামান। সুপ্রীমকোর্টে আপিল দাখিলের পর এ বছরের ৫ জুন শুনানি শুরু হয়ে ১৭ সেপ্টেম্বর তা শেষ হয়। ট্রাইব্যুনালে আসামির সর্বোচ্চ সাজার আদেশ হওয়ায় রাষ্ট্রপক্ষ এ মামলায় আপিল করেনি।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি