রবিবার,১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লায় বাস ট্রেনের সংঘর্ষে নিহত ১২ জনের পরিচয় মিলেছে, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর


কুমিল্লায় বাস ট্রেনের সংঘর্ষে নিহত ১২ জনের পরিচয় মিলেছে, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৩.২০২৬

স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় বাস ট্রেনের সংঘর্ষের ঘটনায় নিহত ১২ বাসযাত্রীর পরিচয় মিলেছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘর সূত্রে তাদের পরিচয় নিশ্চিত করেছে। মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতরা হলেন- যশোর জেলার লাইজু আক্তার (২৬), দুই মেয়ে খাদিজা (৬) ও মরিয়ম (৩), চাঁদপুর জেলার চাপাতলি এলাকার মমিনুল হকের ছেলে তাজুল ইসলাম (৬৭), ঝিনাইদহ জেলার মোক্তার বিশ্বাসের ছেলে জুহাদ বিশ্বাস (২৪), যশোর জেলার চৌগাছার সিরাজুল ইসলাম (৭০) ও কোহিনূর বেগম (৫৫), নোয়াখালীর সোনাইমুড়ি এলাকার বাবুল চৌধুরী (৫৫), মাগুরা জেলার মোহাম্মদপুর এলাকার ওহাব শেখের ছেলে ফচিয়ার রহমান (২৬), চুয়াডাঙ্গার জীবন নগরের বিল্লাল হোসেনের ছেলে সোহেল রানা(২৫), নোয়াখালী জেলার ফাজিলপুরের মো. সেলিমের ছেলে নজরুল ইসলাম রায়হান (৪৫), লক্ষ্মীপুর জেলার সদরের সিরাজুল ইসলামের কন্যা সাঈদা (৯)।

এদিকে লাশ নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য ফ্রি লাশবাহী অ্যাম্বুলেন্স দিয়েছে কুমিল্লা মহানগর জামায়াত।

কুমিল্লা জেলা প্রশাসক মু রেজা হাসান বলেন, নিহত বাসযাত্রীদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। তাদের লাশ নিজ নিজ বাড়িতে পৌঁছানোর খরচ হিসেবে এ অনুদান দেওয়া হয়।

উল্লেখ্য, রোববার ভোরে কুমিল্লার পদুয়ার বাজার এলাকার রেল ক্রসিংয়ে মামুন পরিবহণ নামের যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকাগামী মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে একে একে ১২ জন বাস যাত্রীর মৃত্যু হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি