‘সে সময় নির্বাচন না হলে দেশের পরিস্থিতি খুব অস্থিতিশীল হয়ে যেত। তাই সে সময় নির্বাচনের প্রয়োজন ছিলো বলে জানানো হয়েছে।’
বিএনপি নির্বাচনে না গিয়ে রাজনৈতিকভাবে ভুল করেছে বলেও নিশা দেশাইকে জানানো হয়েছে। তিনিও এসব বিষয় নিয়ে নেতিবাচক কোনো মন্তব্য করেননি। তিনি সব ইতিবাচকভাবেই গ্রহণ করেছেন, যোগ করেন তাজুল ইসলাম।
বৈঠকে নিশা দিশাইয়ের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, জাতীয় পার্টির জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইসলাম ও বিরোধী দলীর নেতার রাজনৈতিক সচিব সেলিম মশি প্রমুখ উপস্থিত ছিলেন।
ঘণ্টাব্যাপী আলোচনার পর ৬টার দিকে মার্কিন প্রতিনিধি দলটি বিএনপির চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাত করতে যান। – See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/344695.html#sthash.ngyYFkxL.dpuf


























































