শুক্রবার,২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


যোগ্য দাদার যোগ্য শিষ্য কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রদলের সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১২.২০১৪

rokib

জাকারিয়া মানিক
কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রদলের সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন। মুখোমুখি হয়েছেন দৈনিক পূর্বাশার সাথে। একান্ত সাক্ষাতকারে উঠে এসেছে এই সমাজ বদলের বীর সেনানীর ব্যক্তিগত জীবন, রাজনৈতিক ভাবনা আর আদর্শের কথা।
দেশের রাজনৈতিক অঙ্গণের দাদা খ্যাত বিএনপি নেতা শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। সাবেক মন্ত্রী এই দাদার খালাত ভাই যোগ্য উত্তরসুরী চৌধুরী রকিবুল হক শিপন। কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রদলের এই শীর্ষ নেতা জানিয়েছেন, দাদা যতো দিন জীবিত থাকবেন ততদিন দাদার নির্দেশ উপেক্ষা করবেন না। রাজনীতি ও ব্যক্তিগত জীবনে দাদার নির্দেশের অপেক্ষায় সদা প্রহর গুনেন তিনি। কুমিল্লা (উত্তর) জেলার ৭টি উপজেলায় তৃণমূলের বিএনপির রাজনীতি চাঙ্গা রাখতে তিনি নিরলসভাবে কাজ করে আসছেন। কুমিল্লা (উত্তর) জেলার ৭টি উপজেলায় ছাত্রদলের রাজনীতিতে প্রকৃত ছাত্রদের অবস্থান থাকায় সাংগঠনিক কার্যক্রম অনেক গতিশীল। সরকার বিরোধী আন্দোলন-সংগ্রামে সম্মুখ সারিতে থেকেই তিনি নেতৃত্ব দিয়ে আসছেন। সামাজিক অনাচার-অবিচারের বিরুদ্ধে সোচ্চার সমাজ বদলের এ বীর সেনানী। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে বুড়িচং উপজেলা সীমান্ত পর্যন্ত এলাকায় তার নেতৃত্বেই দলীয় কার্যক্রম, অবরোধ-মিছিল-হরতাল হয়ে আসছেন।

10270779_678526288889818_8294982885785760456_n
মধ্যবর্তী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সরকারের ভাবমূর্তি এখন শূন্যের কোঠায়। এক মূহুর্তের জন্যও এই সরকার আর ক্ষমতায় থাকার অধিকার নেই। তাই মধ্যবর্তী নির্বাচন এখন সময়ের দাবী। দেশকে অবৈধ সরকারের হাত থেকে রক্ষার জন্যই এই এক দাবী। একান্ত নিজেদের স্বার্থেই দেশকে সরকার ধ্বংশের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। টেন্ডারবাজী, সন্ত্রাসী আর দুর্ণীতি অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে।
বিএনপি সরকার বিরোধী আন্দোলনে সফল না হওয়ার কারন হিসেবে বলেন, দেশের রাজপথে যে সকল তৃণমূল নেতারা সক্রিয় তাদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। কেন্দ্রীয় নেতাদের রাজপথে অনুপস্থিত ও তৃণমূলে তদারকীকেও দায়ী করে তিনি বলেন, স্থানীয় প্রশাসনকে আওয়ামী লীগ দলীয় কর্মী হিসেবে ব্যবহার করছে। বিএনপি নেতৃবৃন্দকে অযথা হয়রানি ও নির্যাতন করছে স্থানীয় প্রশাসন। প্রশাসন কর্তৃক বাধাগ্রস্ত হয়ে অনেক সময় মিছিল-সমাবেশ করতে পারছেন না। পারছেন না বিরোধী দলীয় নেতা-কর্মীরা বাড়িতে থাকতে।
রাজনীতি করতে গিয়ে এ পর্যন্ত ৩৮টি মামলায় জড়িয়েছেন কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রদলের কান্ডারী চৌধুরী রকিবুল হক শিপন। এর মধ্যে ২৭ টি মামলা হয়েছে গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে। আর ১১ টি মামলা হয়েছে বর্তমান সরকারের সময়ে। দাদা শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদের আদর্শে উজ্জীবিত হয়েই তিনি রাজনীতিকে মনেপ্রাণে লালন করছেন। দেশ-মা-মাটি-মানুষকে ভালোবেসেই শত হয়রানি-নির্যাতন সহজেই মেনে নিয়েছেন। তিনি মনে করেন, ভালো কাজে বাধা বেশী। প্রতিকুলতার মাঝেই ভালো কাজ করে যেতে হয়।

10620626_676600075749106_4463663981180230300_n
স্থানীয় সরকারের কোন নির্বাচনে নিজে অংশ নেবেন কি না এমন প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, আগে দেশটা রক্ষা হউক। দেশের অবস্থা এখন ক্রান্তিলগ্নে। মূলদল বিএনপির কোন পদ পেতে আগ্রহী কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজপথে দলের যারা নিবেদিতপ্রাণ, যারা প্রকৃত রাজনীতিতে সক্রিয় এমন নেতাদের দলে অবস্থান দিলে তিনি বিএনপির যে কোন পদে দায়িত্ব পালন করবেন। দলের স্বার্থে কেন্দ্র যখন যে নির্দেশনা দেবে তাই মেনে নেব।
মুরাদনগর উপজেলায় সরকার দলীয় লোকজনের কর্মকান্ড সম্পর্কে তিনি বলেন, এই সরকারের কোন সফলতা নেই। তাই তাদের স্থানীয় অনেক নেতৃবৃন্দই জনবিচ্ছিন্ন। সাধারণ জনগণের সাথে তাদের কোন যোগসূত্রতা, সম্পৃক্ততা ও ভালোবাসা নেই। নেই তেমন কোন সাংগঠনিক কর্মকান্ড। এ সরকারের সময়ে এলাকায় তেমন কোন উন্নয়ন কাজ হয়নি। এলাকার হাট-বাজার, রাস্তা-ঘাটের বেহাল দশা। তারা নিজেরা শুধু দুর্নীতি আর লুটপাটে ব্যস্ত। ছাত্রলীগের কর্মকান্ড বরাবরই প্রশ্নবিদ্ধ। এরা এক ভয়ংকর জনপদে পরিনত করেছে মুরাদনগর উপজেলাকে।
নিজ দলের সাংগঠনিক কার্যক্রম বিষয়ে বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশ অনুযায়িই কাজ করে যাচ্ছি। ভবিষ্যত যে কোনও আন্দোলন-সংগ্রাম সফল করতে প্রস্তুত রয়েছি।
১৯৯১ সালে দাদা শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর হাত ধরেই ছাত্রদলের রাজনীতিতে আগমন চৌধুরী রকিবুল হক শিপনের। এর পর থেকে নানান পরিস্থিতি মোকাবেলা করেছেন। আসীন হয়েছেন কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রদলের সভাপতি পদে। মুরাদনগর উপজেলার কামাল্লা গ্রামের অধিবাসী প্রথম শ্রেণীর ঠিকাদার চৌধুরী মাজহারুল হক ওরফে শাহ আলম চৌধুরীর সুযোগ্য সন্তান চৌধুরী রকিবুল হক শিপন। ছাত্রনেতা চৌধুরী রকিবুল হক শিপন ঢাকার তিতুমীর কলেজ থেকে রসায়নে অনার্স ও মাস্টার্স করেছেন।
রাজনীতিতে স্মরণীয় কোন ঘটনার বিষয়ে তিনি বলেন, ১৯৯৮ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানকালে মুরাদনগর উপজেলার জাহাপুর গ্রামে আওয়ামী লীগের স্থানীয় একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি মারাত্বকভাবে আহত হন। ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনকালে সেনাবাহিনী কর্তৃক তিনি গ্রেফতার হয়ে কারাবরণ করেন। দাদা শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সেকেন্ডম্যান খ্যাত চৌধুরী রকিবুল হক শিপন।
মুরাদনগরের রাজনীতির হাল ধরার বিষয়ে চৌধুরী রকিবুল হক শিপন বলেন, দাদা যতদিন জীবিত থাকবেন ততদিন দাদার নির্দেশেই পরিচালিত হবেন তিনি এবং মুরাদনগরের রাজনীতি। সাধারণ মানুষের প্রতি দাদার মমতা ও ভালোবাসায় তিনি অভিভূত।
দেশের ভবিষ্যত কান্ডারী তারেক রহমানের রাজনৈতিক বিচক্ষণতায় তিনি আশাবাদী যে, সহসাই বিএনপি ঘুরে দাড়াবে। মুক্তি পাবে দেশ ও জাতি। আবার হাসি ফুটবে সাধারণ মানুষের মুখে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি