রোবায়েত ফেরদৌস : সংবাদপত্র কিংবা টেলিভিশনের প্রতি একধরণের পরোক্ষ চাপ তৈরি করেছে, পরোক্ষভাবে সেন্সরশিপ আরোপ করছে সরকার। কোনো গণতান্ত্রিক দেশে কোনো মিনিস্ট্রি কোনো সম্পাদককে, সাংবাদিকদের বলতে পারে না, কোনো নির্দেশনা দিতে পারে না। সাংবাদিকদের বা সম্পাদকদের নিজস্ব পলিসি আছে। মিডিয়ার নিজস্ব পলিসি আছে, দায়িত্বশীলতা আছে, পলিসির ভেতরে থেকেই তারা কাজ করবেন। সরকার পক্ষ, মিডিয়া বা সম্পাদকদের কোনো নির্দেশনা দেওয়ার সুযোগ নেই। সংবাদপত্র কিংবা মিডিয়ার স্বাধীনতার জন্য এটা অত্যন্ত দুঃজনক। এটা ঠিক নয়, এটা অনভিপ্রেত।
চলমান আন্দোলন, সহিংসতার মধ্যে সম্পাদকদের ডেকেছিল সরকার। সরকার সম্পাদকদের কিছু নির্দেশনা দিয়েছে বলে সংবাদ মাধ্যম মারফত জেনেছি। সরকারের নির্দেশনা অনেক সম্পাদক মেনেও নিয়েছিলেন। এটা নতনাজু সম্পাদকীয় নীতিরই বহিঃপ্রকাশ। সরকারের কাছে তারা বলে এসেছেন যে, সহিংসতাকে তারা উৎসাহিত করবেন না। তার মানে কি, সরকারের সঙ্গে মিটিং করার আগে উনারা সহিংসতাকে উসকে দিতেন? সহিংস কোনো ঘটনা ঘটলে তারা রিপোট করতে পারেন। ঘটনা যা ঘটবে তাই তারা তুলে আনবেন। প্রকাশ করবেন। প্রচার করবেন। জনগণকে জানাবেন।
সারা পৃথিবী ব্যাপী সম্পাদকীয় কোড অব কন্ডাক্ট আছে, সেটি মেনেই তারা কাজ করবেন। গণমাধ্যম সরকারের কাছে দাসখত দেওয়ার কিছু নেই। সম্পাদকদেরা সরকারের সঙ্গে সহমত পোষণ করে কাজ করবেন, এরকম বলা ঠিক নয়। এটাকে আমি সমর্থন করি না।
লেখক : রোবায়েত ফেরদৌস, শিক্ষক। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
























































