রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


অশ্রুজলে চোকারদের বিদায়, ফাইনালে নিউজিল্যান্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৩.২০১৫

new-zealand-world-cup-kiwis
ইমতিয়াজ আহমেদ জিতুঃ
চোকার অপবাদ ঘুচানোর একটি সুযোগ ছিল দক্ষিণ আফ্রিকার সামনে। কিন্তু ভাগ্যের নিমর্ম পরিহাস , পারলেন না প্রোটিয়াসরা। অশ্রুজলে বিদায় নিল ডি ভিলিয়ার্সরা। আবারো বৃষ্টি, সেই সাথে ফিল্ডিং ও রান আউট মিসের মোহড়ায় ফাইনালে যাওয়ার স্বপ্ন অধোরাই থেকে গেলে ডি ভিলিয়ার্সের আফ্রিকাদের। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়ে প্রথমবারের মত বিশ্বমঞ্চের ফাইনালে উঠল নিউজিল্যান্ড। এখন অপেক্ষার পালা। অস্ট্রেলিয়ার মেলবোর্ণে কে হবে নিউজিল্যান্ডের বিপক্ষ দল, ভারত নাকি অস্ট্রেলিয়া ? এই জন্য অপেক্ষা করতে হবে ২৬ মার্চ পর্যন্ত।

newziland_win_bg_970817213
বৃষ্টি বিঘিœত প্রথম সেমিফাইনালে ডি/এল মেথডে দক্ষিণ আফ্রিকার করা ২৮১ রানের সাথে যোগ হয় ১৬ রান । এর ফলে রান সংখ্যা দাড়ায় ২৯৭। প্রোটিয়াসদের দেয়া ২৯৮ রানের টার্গেটে মাঠে নেমে ৪২.৫ বল খেলে জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে কিউইরা।
সকাল ৭ টায় নিউজিল্যান্ডের ইডেন পার্কে (অকল্যান্ড) মুখোমুখি হয় দুই দল। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। অবশ্য ব্যাট করতে নেমে দুই উইকেট হারায় প্রোটিয়ারা। ডি কক (১৪) ও আমলা (১০) রান করে আউট হয়ে যান। ৩১ রানের মধ্যেই দুই উদ্বোধনী ব্যাটসম্যান ফিরে গেলে শুরুতেই চাপে পড়ে আফ্রিকানরা। দুইজনকেই আউট করেছেন ট্রেন্ট বোল্ট।

waiting_sm_302458061
সেখান থেকে দলকে টেনে তুলছেন ডু প্লেসিস ও রোশো। ৮৩ রানের জুটি গড়ে দলীয় ১১৪ রানে অ্যান্ডারসনের বলে গাপটিলের দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন রোশো। তিনি ৫৩ বলে ৩৯ রান করেন। দলীয় ২১৬ রানের মাথায় বৃষ্টি শুরু হওয়ায় খেলা বন্ধ করতে হয়। বৃষ্টির কারণেই ৫০ ওভারের ম্যাচ কমে আস ৪৩ ওভারে। বৃষ্টির পর খেলা শুরু হলে মাঠে নেমেই আউট হন ফাফ ডু প্লেসিস নিজস্ব ৮২ রানের মাথায়। ডি ভিলিয়ার্সের সাথে ফাপের গড়া ১০৩ রানের জুটি ভেঙে যায় এর ফলে। অ্যান্ডারসনের বলে কটবিহাইন্ড হন তিনি। ইনিংসের ৪৩তম অর্থাৎ শেষ ওভারে বল করতে আসে অ্যান্ডারসন। ওভারের ২য় বলে আজকের ৩য় শিকারটি করেন তিনি। মিলারকে ৪৯ রানে ফিরিয়ে দেন সাজঘরে। এরপর ডুমিনি মাঠে নামলে ভিলিয়ার্সের সাথে মিলে ৪৩ ওভার খেলে ২৮১ রান সংগ্রহ করেন।

Elliot_988224590
বৃষ্টির কারণে ৭ ওভার কমিয়ে ৪৩ ওভার করা হয়।
জবাবে নিউজিল্যান্ডের হয়ে ব্যাট করতে উদ্বোধনী জুটি হিসেবে মাঠে নামে গাপটিল ও ম্যাককালাম। শুরুটা ভালই করে তারা। ২৬ বলে ঝড় ব্যাটিংয়ে ৫৯ রান করে ম্যাককালাম। কিন্তু দলীয় ৭১ রানের মাথায় মরনে মরকেলের প্রথম শিকার হন তিনি। ডেল স্টেইন এর কাছে ক্যাচ তুলে দেন তিনি। এরপর পরের উইকেটটিও পান মরকেল। নবম ওভারের পঞ্চম বলে উইলিয়ামসনকে নিজস্ব ৬ রানের মাথায় বোল্ড করে সাজঘরে পাঠান তিনি। দলীয় ১২৮ রানের মাথায় ১৮তম ওভারের প্রথম বলে রান আউট হন গাপটিল। আগের ম্যাচে রানের রেকর্ড গড়লেও এ ম্যাচে সংগ্রহ করেন মাত্র ৩৪ রান। ২২তম ওভারের চতুর্থ বলে রস টেইলরকে থামিয়ে দেয় ডুমিনি। দলীয় ১৪৯ রান ও নিজস্ব ৩০ রানের মাথায় কটবিহাইন্ড হন তিনি। ইলিয়ট ও অ্যান্ডারসন এর ফিপটি ও ১০৩ রানের জুটি ভালই এগিয়ে নিয়ে যায় কিউইদের। কিন্তু দলীয় ২৫২ রানে অ্যান্ডারসন আউট হয়ে যান মোর্কেলের ৩৮তম ওভারের শেষ বলটিতে। ৫৮ রান করে প্লেসিসের কাছে ক্যাচ তুলে দেন তিনি। এর পর রঞ্চি ক্রিজে এসে মাত্র ৮ রান করেই আউট হয়ে যান দলীয় ২৬৯ রানের মাথায়। ডেল স্টেইনের বলে রিলি রোশোর কাছে ক্যাচ তুলে দেন তিনি। এরপর মাঠে নামে ভেট্টরি। ইলিয়টের সাথে জুটি বেঁধে ৪২.৫ ওভারেই জয় তুলে নেয় কিউইরা। ৪৩ তম ওভারের পঞ্চম বলে অসাধারন এক ছক্কা মেরে আজকের জয়ের নায়ক হন ইলিয়ট।
এদিকে সেমি ফাইনালে দুই দল মুখোমুখি হওয়ার আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল এবারের বিশ্বকাপ ফাইনালে নতুন একটি দল খেলবে।
নিউজিল্যান্ডের মাটিতে এর আগে ১৮টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দুই দল। এতে জয়-পরাজয়ের পাল্লা সমান সমান; ৯-৯। এর মধ্যে শেষ ৫টি ম্যাচেই জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকানরা। বিশ্বকাপে দু’দল মোট ছয় বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে নিউজিল্যান্ডের চার ম্যাচে আর দক্ষিণ আফ্রিকা জিতেছে দুটিতে খেলায়।
দক্ষিণ আফ্রিকা : হাশিম আমলা, কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), রিলি রোশো, ডেভিড মিলার, জেপি ডুমিনি, ভার্নন ফিলেন্ডার, ডেল স্টেইন, মরনে মরকেল, ইমরান তাহির।
নিউজিল্যান্ড : ব্র্যান্ডন ম্যাককালাম (অধিনায়ক), মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন, রস টেইলর, গ্র্যান্ট ইলিয়ট, কোরে অ্যান্ডারসন, লুক রঞ্চি, ডানিয়েল ভেট্টোরি, ম্যাট হেনরি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি