শনিবার,৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


পঞ্চমবারের মতো বিশ্বকাপ অস্ট্রেলিয়ার ঘরে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৩.২০১৫

11091137_858214297561107_3028428589763979675_n
ডেস্ক রিপোর্টঃ
ফাইনালে নিউজিল্যান্ডকে কোনো রকম পাত্তা না দিয়ে ২০১৫ বিশ্বকাপ নিজেদের দখলে নিল অস্ট্রেলিয়া।
পঞ্চমবারের মতো বিশ্বকাপ ঘরে তুলে আনন্দে ভাসছে গোটা দেশ। অস্ট্রেলিয়ার মেলবোর্নে টসে জিতে ব্যাট করার নিসদ্ধান্ত নেয় নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। তিনি শূন্য রানে আইট হলে ৪৫ ওভারে দলের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ১৮৩ রান। যা অস্ট্রেলিয়ার বিপক্ষে খুবই সামান্য চ্যালেঞ্জ।
১৮৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে অ্যারন ফিঞ্চ শূন্য রানে আউট হয়ে সাজ ঘরে ফিরে গেলেও মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় অস্ট্রেলিয়া। ৩৩ ওভার ১ বলে ১৮৪ রান সংগ্রহ করে বিশ্বকাপ জয় করে অস্ট্রেলিয়া।
মেলবোর্নে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের ১১তম আসরের ফাইনালে নিউজিল্যান্ডের করা ১৮৩ রানের ছোট টার্গেটকে সামনে রেখে ব্যাট করতে মাঠে নামে অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটি হিসেবে মাঠে নামে ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। কিন্তু ব্যাটিংয়ে নেমে শুরুতেই ২য় ওভারে চতুর্থ বলে প্রথম উইকেট হারায় অস্ট্রলিয়ানরা। ট্রেন্ট বোল্টের বলে তার কাছেই ক্যাচ তুলে দেন ফিঞ্চ। শূন্য রান করেই আউট হন তিনি। দলীয় ৬৩ রানের মাথায় ৪৫ রান করে আউট হন ডেভিড ওয়ার্নার। ম্যাট হেনরির বলে এলিয়টের কাছে ক্যাচ তুলে দেন তিনি। স্মিথ ও ক্লার্ক জুটি বেঁধে এগিয়ে নিয়ে যান অজিদের। ১১২ রানের পার্টনারশিপ করে তারা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন অস্ট্রেলিয়াকে। জয়ের জন্য যখন মাত্র ৮ রান দরকার তখন অধিনায়ক মাইকেল ক্লার্ক ৭৪ রান করে আউট হয়ে যান।
নিউজিল্যান্ডের হয়ে উদ্বোধনী জুটি হিসেবে মাঠে নামেন গাপটিল এবং অধিনায়ক ম্যাককালাম। প্রথম ওভারেই কিউই অধিনায়ককে সাজঘরে পাঠিয়ে দেয় অজিরা। স্টার্কের ওভারের পঞ্চম বলে দলীয় ১ রানের মাথায় মাত্র শূন্য রান করে বোল্ড হন তিনি। ইনিংসের ১২তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৩৩ রানে আউট হন গাপটিল। ম্যাক্সওয়েলের বলে মাত্র ১৫ রান করেই বোল্ড হন এই দাপুটে ব্যাটসম্যান।
এরপর কেন উইলিয়ামসনও আউট হন দলীয় ৩৯ রানের মাথায়। মিচেল জনসনের ১৩ তম ওভারের ২য় বলে ক্যাচ তুলে দেন উইলিয়ামসন ফিরতি ক্যাচ ধরেন জনসন নিজেই। মাত্র ১২ রান করেই আউট হন তিনি। টেইলর ও এলিয়টের ১১১ রানের জুটি ভালই এগিয়ে নিয়ে যায় নিউজিল্যান্ডকে। দিলীয় ১৫০ রানের মাথায় টেইলর আউট হন ফকনারের ৩৬তম ওভারের প্রথম বলে। এরপর ব্যাট করতে এসে একই ওভারের তৃতীয় বলে ফকনারের দ্বিতীয় শিকার হন কোরি এন্ডারসন। শূন্য রান করেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। মিচেল স্টার্কের পরের ওভারে লুক রঞ্চিও স্লিপে ক্যাচ তুলে দিয়ে কোন রান না করেই আউট হয়ে যান।
পরে ভেট্টরিকে সাথে নিয়ে এলিয়ট এগিয়ে যাওয়ার চেষ্টা করলে ৪১তম ওভারের শেষ বলে জনসনের বলে ভেট্টরি বোল্ড এবং ফকনারের বলে এলিয়ট কটবিহাইন্ড হন। এলিয়ট ৮৩ এবং এবং ভেট্টরি ৯ রান করে মাঠ ছাড়েন। পরের ব্যাটসম্যান টিম সাউদি ১১ ও ম্যাট হেনরিও শূন্য রান করে সাজঘরে ফেরেন। জনসনের ৪৫তম ওভারের পঞ্চম বলে হেনরি স্টার্কের কাছে ক্যাচ তুলে দিয়ে আউট হন। ১৮৩ রানেই থেমে যায় নিউজির‌্যান্ডের রানের চাকা।
বিশ্বকাপের প্রথম ফাইনালে কোনো ম্যাচ না হেরে জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামলেও শেষটা ভালো হলো না। সে কারণে শেষ হাসিটি হাসলো অস্ট্রেলিয়া।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি