রবিবার,২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » বিলুপ্তির পথে মুরাদনগরের নৌকা শিল্প, ক্ষীণ হয়ে আসছে নৌকা তৈরির ঠক ঠক শব্দ


বিলুপ্তির পথে মুরাদনগরের নৌকা শিল্প, ক্ষীণ হয়ে আসছে নৌকা তৈরির ঠক ঠক শব্দ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৭.২০১৫

boat-3

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

মেলামচর গ্রাম। এক সময় যে গ্রামে প্রবেশ করলেই প্রত্যেক বাড়ি থেকে ঠকঠক শব্দ ভেঁেস আসত। ঠকঠক শব্দ বলতে কাঠে হাতুড়ি দিয়ে পেরেক মেরে নৌকা নৌকা তৈরির শব্দ। আজকাল সেই শব্দ আর কানে আসেনা। সেই শব্দ খুঁেজ পেতে হলে পুরো গ্রাম ঘুরে যেতে হবে দুই-তিনটে পরিবারের কাছে।

চারদিকে খাল-বিল ঘেরা কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের মেলামচর গ্রাম। গত ৬০ বছর ধরে এ গ্রামটি নৌকা তৈরির জন্য সুপরিচিত। এ গ্রামের ৩৬০টি ঘরে বছরের ৯ মাস নৌকা তৈরি হত। প্রায় ৪ শতাধিক পুরুষ এ পেশায় জড়িত ছিল। চান্দিনা উপজেলার শুহিলপুর এলাকা, মধ্যগ্রাম ও মুরাদনগর উপজেলার আরো কয়েকটি এলাকায় নৌকা তৈরি হলেও এ এলাকাটিই ছিল প্রসিদ্ধ ।

কালের বির্বতনে এবার হারিয়ে যেতে বসেছে এ শিল্পটি। নৌকা তৈরির প্রয়োজনীয় উপকরণের মূল্য বৃদ্ধি ও আর্থিক অনটনের ফলে নৌকা কারিগররা এখন এ পেশা ছেড়ে দিচ্ছে। ফলে বিলুপ্তির পথে এ নৌকা শিল্প। মেলামচর গ্রামে সরেজমিনে গিয়ে জানা যায় এসব তথ্য।

বর্তমানে মেলামচর গ্রামের ৩ টি পরিবারের ৮ জন এ পেশায় জড়িত। শত অভাব-অনটনের মাঝেও তারা এ ঐতিহ্যবাহি পেশাটি এখনও আকঁেড় ধরে আছে। বাকী কারিগররা এখন এ পেশা ছেড়ে দিয়ে অন্য পেশায় নিজেদের নিয়োজিত করেছে। গত ৮ বছরে এ পেশার ব্যাপক পরিবর্তন হয়েছে। পেশা ছেড়ে দিয়েছে প্রায় পৌণে চার শত কারিগর।

স্থানীয় বাসিন্দা কমল দাস জানান, এক সময় বিয়েশাদিতে এক গ্রামের বরযাত্রী অন্য গ্রামে সারি সারি নৌকা সাজিয়ে নিয়ে যেত। গ্রামগুলোর প্রত্যেক ঘরেই ২/৩টি করে নৌকা ছিল। স্কুল-কলেজ, হাটবাজার, মাল আনা-নেওয়ার কাজে এসব নৌকা ব্যবহার হত। গত ৫/৬ বছর ধরে এ দৃশ্য আর দেখা যায় না। গত ৭/৮ বছরে কিছু রাস্তাঘাট নির্মাণ হয়েছে। তাই নৌকার ব্যবহার কিছুটা কমছে। তাছাড়া আর্থিক দুরাবস্থা এবং নৌকা তৈরির উপকরণের মূল্য দিন দিন বেড়ে যাওয়ায় নৌকা কারিগররা তাদের প্রাচীণ এ পেশা ছেড়ে দিচ্ছে।

নৌকা কারিগর রঞ্জিত চন্দ্র সরকার (৫০) জানান, আমি আমার বাবার কাছ থেকে এ নৌকা তৈরি করতে শিখেছি। ৩০ বছর ধরে এ পেশার সাথে জড়িত আছি। জানিনা আর কয়দিন থাকমু। যেভাবে কাঠ-যন্ত্রপাতির দাম বাড়ছে তাতে নৌকা তৈরি করে লাভ হচ্ছে না।

এ গ্রামে বিভিন্ন আকারের নৌকা তৈরি হয়। ৮ হাত, ৯ হাত, ১০ হাত আকারের নৌকা তৈরি হয়। আবার নৌকার বিভিন্ন নামও দেন এই কারিগররা। এমন একটি নৌকার নাম হল ঘাট বাড়ি কৌশা।
এটি মধ্যম আকারের নৌকা। একটি ছোট আকারের নৌকাতে মাঝিসহ ৬ জন বসতে পারে। একটি ছোট আকারের নৌকা তৈরি করতে খরচ হয় ৪/৫ হাজার টাকা। ছোট আকারের নৌকা বাজারে বিক্রি করে প্রায় ৫ শত টাকার মত লাভ হয় । একটি বড় আকারের নৌকাতে মাঝিসহ ১২ জন বসতে পারে। এটি তৈরি খরচ হয় প্রায় ১৫ হাজার । একটি নৌকা তৈরি করতে ২/৩ দিন সময় লাগে। সপ্তাহে ৩/৪ টা নৌকা বানাই বলে জানালেন নৌকা কারিগর রঞ্জিত চন্দ্র সরকার ।
নৌকা কারিগররা কড়ই কাঠ, রেইন্ট্রি, আম, তুলা কাঠ দিয়ে এসব কাঠ তৈরি করেন। নৌকা কারিগররা বলেন, অনেকে কড়ই কাঠ দিয়ে নৌকা তৈরির কথা বলে থাকেন। প্রকৃতপক্ষে কড়ই কাঠ দিয়ে কেউই নৌকা তৈরি করেনা। নৌকা তৈরি হয় আম, তুলা গাচের কাঠ দিয়ে । একটি নৌকা কমপক্ষে ৩ বছর ব্যবহারের উপযোগি থাকে। এসব নৌকা দাউদকান্দির ইলিয়টগঞ্জ বাজারে বিক্রি করা হয়। আগে রামচন্দ্রপুর ও কোম্পানিগঞ্জ বাজারে বিক্রি করা হত। এখন আর এই দুই বাজারে নৌকা বিক্রি হয় না।

নৌকা কারিগর রঞ্জিত চন্দ্র সরকার জানান, এখন নৌকা কারিগরের সংখ্যা হাতেগনা। এ পেশায় টিকে থাকার মত ব্যবস্থা নেই। আগে কাঠের দাম কম ছিল। এখন যে কোন কাঠের ফুট ৮০০/৯০০ টাকা। আগে তার কাটার কেজি মূল্য ছিল ২০ টাকা, এখন ৭০ টাকা। তাছাড়া কাঠের স-মিলেও অনেক টাকা দিতে হয়। তাই এ পেশা অনেকেই ছেড়ে দিছে। আমরা কয়েকজনে বাপ-দাদার এ পেশাটি ধরে রেখেছি।

বিলুপ্ত হতে যাওয়া এ পেশাটি রক্ষার দাবি জানিয়ে নৌকা কারিগর সুরেশ চন্দ্র সরকার জানান, এ পেশার অবস্থা এখন খুবই নাজুক। গ্রাম-বাংলার এ ঐতিহ্য নৌকা শিল্পটিকে বাচাঁনো দরকার। সরকার চাইলে হয়ত আমরা টিকে থাকব। সরকারের উচিত আমাদের এ পেশাটিকে টিকিয়ে রাখার জন্য ঋণের ব্যবস্থা করা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি