সোমবার,১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


ফাঁসি, ব্লগার, বিদেশি ও শিশু হত্যার বছর


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১২.২০১৫

 BD-killing-620-oct2015-400x264

ডেস্ক রিপোর্ট :

হত্যাকা-ই ছিল ২০১৫ সালের আলোচিত খবর। জানয়ারির প্রথম দিকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৯৩ দিনের লাগাতার অবরোধে অস্থির ছিল ঢাকাসহ সারাদেশ। বেড়ে গিয়েছিল অপরাধ। অবরোধের তিন মাসে নাশকতায় নিহত ৯৮, অগ্নিদগ্ধ হয়েছে ২৮১ জন। তিনমাসে নিহত হন ১৩৮ জন। বছরের মাঝামাঝি সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। তবে বছরের শেষ দিকে হঠাৎ করেই শুরু হয় নতুন ধরনের টার্গেট কিলিং। যার একমাত্র টার্গেট ছিল বিদেশিরা। ৩ জনকে খুন করে দুর্বৃত্তরা।

জঙ্গি সংগঠনগুলোর প্রধান টার্গেট ছিল মুক্তমনা লেখক-প্রকাশক ও ব্লগার। একে একে ব্লগার, লেখক-প্রকাশক ও বিদেশি নাগরিক হত্যার পর নিরাপত্তাহীনতার বিষয়টি জোর আলোচনায় উঠে আসে। এর অধিকাংশ ঘটনার তদন্তে কূলকিনারা করতে পারেনি গোয়েন্দা পুলিশ।

এছাড়া শিশুদের হত্যা ছিল অন্যতম আলোচিত ঘটনা এদর অনেকর বিচারে ফাঁসির রায় হয়েছে। আলোচিত কয়েকটি খুনের ঘটনায় ৫৮ জনের ফাঁসি আদেশ দিয়েছে আদালত।

অভিজিৎ রায়

২০১৫ সালের শুরুতেই ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্রপ্রবাসী অভিজিৎ রায়কে। পরদিনই এর দায় স্বীকার করে আনসারুল্লাহ বাংলা টিম। হত্যাকা- তদন্তে বাংলাদেশ ঘুরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবি আই) সদ্যরা ১১টি আলামত নিয়ে যায়। হত্যাকা-ে অভিজিৎ রায়কে হত্যার হুমকি দেয়ায় শফিউর রহমান ফারাবি নামে এক যুবককে আটক করে র‌্যাব। পরে র‌্যাব দাবি করে, অভিজিৎ রায়কে হত্যার হুমকি দেওয়ার কথা স্বীকার করেছে ফারাবি।

ওয়াশিকুর রহমান

চলতি বছরের ৩০ মার্চ সকালে রাজধানীর তেজগাঁও এলাকার বেগুনবাড়িতে ব্লগার ওয়াশিকুর রহমানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পালানোর সময় এলাকার কয়েকজন হিজড়া দুই হত্যাকারীকে আটকে পুলিশে দেয়। জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানায়, হত্যাকা- ঘটিয়েছে ‘আনসারুল্লাহ বাংলা টিম।’ তবে কয়েক দফায় রিমা-েও উল্লেখযোগ্য তথ্য পায়নি পুলিশ।

ব্লগার অনন্ত বিজয় দাস

একইভাবে মে মাসের ১২ তারিখ সিলেটে খুন হন ব্লগার অনন্ত বিজয় দাস। ডিএমপি’র গোয়েন্দা কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ‘এই হত্যাকা- আনসারুল্লাহ বাংলা টিমের সিøপার সেলের কাজ। তবে ২৭ দিন পর জড়িত থাকার অভিযোগে স্থানীয় দৈনিকের ফটোসাংবাদিক ইদ্রিস আলীকে গ্রেফতার করে সিআইডি পুলিশ।

নীলাদ্রি চট্টোপাধ্যায়

গত ৭ আগস্ট রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ানে ভাড়া বাসায় ব্লগার ও গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী নীলাদ্রী চট্টোপাধ্যায় (২৭) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন। সেদিন রাতেই তার স্ত্রী আশা মনি বাদী হয়ে খিলগাঁও থানায় অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

এ ঘটনায় আনসারুল্লাহ বাংলা টিমের দুই জঙ্গি নাহিয়ান ও মাসুদ রানাকে গ্রেফতার করে ডিবি। এই হত্যাকা-ের ৭ দিন আগে সাইফুল ইসলাম নামে একজনকে জঙ্গিকে গ্রেফতার করলেও হত্যাকা-ের পরিকল্পনা করার কথা স্বীকার করে সাইফুল। তবে গত মাসে এক সংবাদ সম্মেলনে ব্লগার নিলাদ্রী হত্যাকা-ের সঙ্গে ছাত্রশিবির জড়িত বলে জানায় পুলিশ।

বায়েজিদে ল্যাংটা ফকির ও আব্দুল কাদের হত্যা

গত ৪ সেপ্টেম্বর চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার বাংলাবাজারে মাজারে প্রবেশ করে ল্যাংটা ফকির ও আব্দুল কাদের নামে দু’জনকে নৃশংসভাবে গলা কেটে খুন করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ ‘জেএমবি’র সদস্য সুজন আটক হওয়ার পর হত্যাকা-ের দায় স্বীকার করে বলে জানায় পুলিশ।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, সুজন ল্যাংটা ফকিরসহ দু’জনকে হত্যার দায় স্বীকার করেছে। ‘কথিত পীর’ ল্যাংটা ফকিরকে ভক্ত-মুরিদরা সিজদা দিয়ে শ্রদ্ধা জানাত। এ কর্মকা-কে ইসলাম বিরোধী মনে করে জেএমবি ল্যাংটা ফকিরকে খুন করা হয়। বাঁচাতে এসে খুন হয় কাদের।

ইতালীয় নাগরিক সিজার তাভেল্লা হত্যা

২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর কূটনীতিক পাড়া গুলশানে ৯০ নম্বর সড়কে ইতালীয় নাগরিক সিজার তাভেল্লাকে গুলি করে খুন করে দুর্বৃত্তরা। পরে এ ঘটনায় দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস)। জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’ এই দাবি জানিয়েছে। ওয়েবসাইটটি তাদের অফিসিয়াল পেইজে এ সংক্রান্ত তথ্য উপাত্ত তুলে ধরে।

পরবর্তীতে সিজার তাভেল্লা হত্যায় বিএনপির এক শীর্ষ নেতা জড়িত বলে জানায় ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, তাভেল্লাকেই হত্যা করা হবে এমন টার্গেট ছিল না। টার্গেট ছিল যেকেনো সাদা চামড়ার বিদেশি নাগরিক হত্যা। ওই কথিত বড় ভাইয়ের উদ্দেশ্য ছিল সরকারকে বেকায়দায় ফেলা।

এ ঘটনায় মো. রাসেল চৌধুরী ওরফে চাক্কি রাসেল ওরফে বিদ্যুৎ রাসেল, মিনহাজুল আরিফিন রাসেল ওরফে ভাগিনা রাসেল ওরফে কালা রাসেল, তামজিদ আহমেদ রুবেল ওরফে মোবাইল ওরফে শুটার রুবেল এবং শাখাওয়াত হোসেন ওরফে শরীফ নামে কয়েকজনকে গ্রেফতারও করে পুলিশ।

জাপানি নাগরিক হোসি কুনিও হত্যা

অন্যদিকে গত ৩ অক্টোবর বেলা ১১টার দিকে রংপুরের কাউনিয়ায় মাহিগঞ্জ আলুটারি এলাকায় অজ্ঞাতপরিচয় দুই বন্দুকধারীর গুলিতে জাপানি নাগরিক হোসি কুনিও নিহত হন। পরে আইএসের টুইটার বার্তার বরাত দিয়ে রয়টার্সের এক সংবাদ প্রতিবেদনে বলা হয়, কুনিও হত্যায় জড়িত আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবির বলেন, রংপুরে জাপানি নাগরিক হোসি কুনিও হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে আটক জেএমবি নেতা ইসহাক আলী (২৫)।

প্রকাশক দীপন হত্যা

৩১ অক্টোবর বিকেলে রাজধানীর আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলার ১৩২ নম্বর দোকানে জাগৃতি প্রকাশনার স্বত্ত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনাতেও জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) দায় স্বীকার করে বিবৃতি দেয়।

এ ঘটনায় ২ নভেম্বর দীপনের স্ত্রী ডা. রাজিয়া রহমান শাহবাগ থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তের দায়ভার দেয়া হয় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশকে।

মুফতি জাহিদ হাসান মারুফ নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করা ছাড়া পৌনে ২ মাস পেরিয়ে গেলেও এঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনী।

ঢাকা ও আশুলিয়ায় ২ পুলিশ সদস্য হত্যা

২২ অক্টোবর গাবতলীর দারুসসালাম থানাধীন পর্বত সিনেমা হলের সামনে চেকপোস্টে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন এএসআই ইব্রাহিম মোল্লা। এ ঘটনায় ৬ জনকে গ্রেফতারের পর রিমান্ডে আনা হয়। তবে পরবর্তীতে গোয়েন্দা কর্মকর্তারা জানান এ ঘটনাতেও জঙ্গি সংগঠন জড়িত।

অন্যদিকে, গত ৪ নভেম্বর সকাল ৭টা ৫০ মিনিটের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আশুলিয়ার বাড়ৈপাড়া এলাকায় নন্দন পার্কের উল্টো পাশে চেকপোস্টে প্রস্তুতিকালে দুর্বৃত্তদের চাপাতি কোপে নিহত হন কনস্টেবল মুকুল হোসেন (২৪)। আরেক কনস্টেবল নূরে আলমকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

এ ঘটনাতেও পরদিন দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট সাইট ইনটেলিজেন্স এ তথ্য জানায়। এ ঘটনার তদন্তেও নেই অগ্রগতি।

খিজির খান হত্যা

৫ অক্টোবর রাজধানী মধ্যবাড্ডার গুদারাঘাটে জ-১০/১ নং বাড়িতে পিডিবি’র সাবেক এ চেয়ারম্যান খিজির খানকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এসময় তার পরিবারের সদস্যদের হাত-পা-মুখও বেধে ফেলে যায় তারা। এঘটনার পরদিন রাজধানীর বাড্ডা থানায় একটি হত্যা মামলা (নম্বর-৭) দায়ের করেন নিহতের ছোট ছেলে আশরাফুল ইসলাম।

খিজির খান নক্সাবন্দিয়া মুজাদ্দেদিয়ার একজন পীর ছিলেন। অনুসরণ করতেন নুরীকওম তরিকাহ। রহমতিয়া খানকাহ শরীফের ঢাকার শাখাটিও পরিচালনা করতেন তিনি। তারিকুল ইসলাম ওরফে মিঠু ও আলেক বেপারী নামে জেএমবির দুই সদস্যকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে দেয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ জানায়, পীর খিজির খানকে খুন করেছে জেএমবি সদস্যরা।

তাজিয়া মিছিলে হামলা

২৪ অক্টোবর রাজধানীর পুরান ঢাকায় মহররম উপলক্ষে তাজিয়া মিছিল বের হওয়ার সময় রাত আড়াইটার দিকে শক্তিশালী বোমা বিস্ফোরণে সানজুম (২৮) এক যুবক নিহত হন। এ ঘটনায় কমপক্ষে ৬০ থেকে ৭০ জন আহত হন। এ ঘটনায় রাজনৈতিকভাবে জামায়াত শিবিরের দিকে ইঙ্গিত করা হলেও জঙ্গি সংশ্লিষ্টতাকেই গুরুত্ব দিয়ে তদন্ত করছে ডিবি পুলিশ।

তাইওয়ান দম্পতি উপর হামলা

নভেম্বরের ৫ তারিখ, রাতে ঢাকার উত্তরায় তাইওয়ান নাগরিক লিচি ক্লাই ও তার স্ত্রী লিলি হু-এর বাসায় ঢুকে হামলা চালায় দুর্বিত্তরা। তারা ১০ বছর যাবত বাংলাদেশে বসবাস করছিলেন। একটি ছোট কারখানাও রয়েছে তাদের। পুলিশের ভাষ্য মতে, কারখানার শ্রমিকদের বেতন বাবদ ব্যাংক থেকে ছয় লাখ টাকা উত্তোলন করেন তারা। ওই টাকার জন্যই হামলাকারীরা হয়তো এ বাসায় প্রবেশ করেছিলেন এবং হামলা চালায়। পরে ওই ঘটনায় জাহাঙ্গীর নামে এক কর্মচারীকে আটক করে পুলিশ।

পাদ্রি পিয়েরোকে হত্যা চেষ্টা

দিনাজপুরের মির্জাপুরে ১৮ নভেম্বর সকালে ইতালীয় নাগরিক পিয়েরো পারোলারি সামিওকে গুলি করে দুর্বৃত্তরা। ওই হামলার দায়ও স্বীকার করে আইএস।

পিয়ারো ১৯৮৫ সালে দিনাজপুর হাসপাতালে যোগ দেন। সেখানে তিনি একটানা ২৩ বছর কাজ করেন। এরপর ২০০৮ সালে দিনাজপুর সেন্টভিসেন্ট হাসপাতালে যক্ষ্মা রোগ বিশেষজ্ঞ হিসেবে যোগ দেন তিনি। এটিই ছিল তার সর্বশেষ কর্মস্থল।

চিকিৎসা সেবার পাশাপাশি ডা. পিয়েরো পাদ্রী হিসেবে মানবসেবায় জড়িত ছিলেন। দিনাজপুর শহরের সুইহারী ক্যাথলিক মিশন চার্চের ফাদার তিনি। দুই দফায় ১৫ বছর ধরে তিনি এ মিশনে কর্মরত আছেন।

ওই ঘটনার পর আহত অবস্থায় প্রথমে দিনাজপুরে এবং পরবর্তীতে ঢাকার সিএমএইচে চিকিৎসা শেষে বর্তমানে তিনি আশংকামুক্ত।

জাপানি নারীর অস্বাভাবিক মৃত্যু ও দাফন

এ বছরের আগস্ট মাসে জাপানি নাগরিক হিরোয়ি মিয়াতোকে অপহরণ করে জাকির পাটোয়ারী রতন নামে তার ব্যবসায়িক পার্টনার। ১৯ নভেম্বর তাকে খুন করা হয়।

পুলিশের ভাষ্য মতে, আগস্ট মাসে তাকে অপহরণ করে ভাটারা থানা এলাকার এক বাসায় রাখেন রতন। জাপান দূতাবাস থেকে মৌখিকভাবে জানানোর পর ১৯ নভেম্বর উত্তরা পূর্ব থানায় হিরোয়ি নিখোঁজ থাকার বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন। অনুসন্ধানের চারদিন পর প্রযুক্তির মাধ্যমে পুলিশ নিশ্চিত হয় ওই জাপানি নারী খুন হয়েছেন। পড়ে জাকিরকে ভারত থেকে আটক করে বাংলাদেশে ফিরিয়ে আনে সিআইডি।

হিরোয়ি মিয়োতা উত্তরার ৬ নম্বর সেক্টরে ১৩-বি নম্বর সড়কের ৮ নম্বর হোল্ডিংয়ে সিটি হোমস নামে এক ডরমেটরিতে থাকতেন।

গত ৮ জুলাই সিলেটের শিশু রাজনকে চোর সন্দেহে পিটিয়ে পিটিয়ে হত্যা করছে এক যুবক, অন্য একজন ভিডিও করছে। পাশে দাঁড়িয়ে আরো কয়েকজন এই তামাশা দেখেছে, কেউ এগিয়ে আসেনি। ৩ আগস্ট খুলনায় রাকিব নামের আরো এক শিশুকে পৈশাচিক কায়দায় হত্যা করা হয়েছে। রাকিবের অপরাধ, সে কর্মস্থল পরিবর্তন করতে চেয়েছিল। সে কারণে তার পায়ুপথে কম্প্রেসার মেশিনের পাইপ ঢুকিয়ে বাতাস দেয়া হয়।

অতিরিক্ত বাতাসে শরীরের নাড়িভুঁড়ি, পাকস্থলিসহ বিভিন্ন অন্ত্র ছিড়ে যায়। একই অপরাধে লক্ষ্মীপুরে আরেক শিশুকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। জাল থেকে মাছ চুরির অপরাধে বরগুনায় রবিউল নামে আরেক শিশুকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে।

২৯ জুলাই বংশালের নয়াবাজারে বড় বোন আসমা আক্তারকে আপন ছোট ভাই আকবর হোসেন মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে। আসমা আক্তারের অপরাধ, সে ছোট ভাইয়ের কাছে পাওনা টাকা চেয়েছিলো। একই দিন বুধবার চাঁদপুরের শাহরাস্তি উপজেলার তারাপুর গ্রামে পিতা এমরান হোসেন এবং মাতা আমেনা বেগম নির্মম প্রহার করে তাদের শিশু সন্তান সুমাইয়াকে হত্যা করেছে। এর আগে ঢাকা মেডিকেল কলেজের পাশে একটি লাগেজের মধ্যে ৯ বছরের একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

শিশুটির শরীরে ৫৭টি আঘাতের চিহ্ন রয়েছে। নাটোরের বড়াইগ্রামে চুরির অভিযোগে দিনমজুর আবু সামা এবং কিশোর শাকিলকে গাছের সাথে বেঁধে নির্দয়ভাবে পেটানো হয়েছে। ২০ জুলাই সাভারে সাগর হোসেন নামক ১০ বছরের এক শিশুকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এর আগে ২৬ মে রাজধানীর কদমতলীর একটি ডোবা থেকে ১০ বছর বয়সী একটি শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে।

১৩ জুলাই ফেসবুকে প্রকাশ করা হয়েছে আর একটি শিশু হত্যার ছবি। ১৪ বছর বয়সী নিজাম উদ্দীন নামের এই শিশুকে কবুতর চুরির অভিযোগে তার এক আত্মীয় পিটিয়ে হত্যা করেছে। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি রাজধানীর সোহ্রাওয়ার্দী উদ্যান এলাকা থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ১৪ এপ্রিল রাজধানীর পল্লবীতে রিজার্ভ ট্যাংকের ভেতরে মিলেছে চার বছর বয়সী রবিউল ইসলাম নামে এক শিশুর লাশ। ২৬ মে নোয়াখালীতে এক শিশু শিক্ষার্থীকে গলাটিপে ও মুখে বালু গুঁজে খুন করা হয়েছে।

১৬ মে কক্সবাজারের চকরিয়া উপজেলায় ঘুমন্ত অবস্থায় তিন শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। ১৩ মে পাবনার চাটমোহরে আয়শা হুমায়রা জিম নামের দুই বছরের এক শিশুকন্যাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সাভারে ফজলুল হক নামে এক ট্রাকচালক তার ২৫ দিন বয়সী সন্তানকে হাসপাতালের ছাদ থেকে ছুঁড়ে ফেলে হত্যা করে নিষ্ঠুরতার নতুন নজির স্থাপন করেছে। এদিকে ঈদের পরদিন নোয়াখালীর সোনাইমুড়ীর কাজীনগর গ্রামে ফুটবল খেলায় গোল হওয়া-না হওয়া নিয়ে বিরোধের জের ধরে তিন ভাইকে কুপিয়ে খুন করা হয়েছে। কবুতর চুরির অভিযোগে ১৩ এপ্রিল রাজধানীর খিলক্ষেতের মস্তুল এলাকার ৭-৮ ব্যক্তি কিশোর নাজিমের ওপর বর্বর হামলা চালায়। রশি দিয়ে ১৬ বছরের কিশোর নাজিম উদ্দিনের হাত-পা বাঁধা।

বেধড়ক পেটানোর পর অচেতন হয়ে পড়েছিল সে। এরপর পা দিয়ে লাথি মেরে নাজিমের নিথর দেহ ফেলে দেওয়া হয় বালু নদীতে। প্রায় আড়াই মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, পৈশাচিক নির্যাতনের এক পর্যায়ে পানি খেতে চাইলে অট্টহাসিতে ফেটে পড়ে হামলাকারীরা।

দুঃসহ আর মর্মান্তিক এই নির্যাতনের দৃশ্য মোবাইল ক্যামেরায় ধারণ করে স্থানীয় এক যুবক। চলতি মাসে রাজধানীর তুরাগে আবুল হাশেম নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার মাদকাসক্ত ছেলে মানিক।

নভেম্বরে ৫৮ ফাঁসির রায়

গত নভেম্বরে সারা দেশে ১৩টি মামলার রায়ে ৫৮ জনের ফাঁসির আদেশ দেওয়া হয়। মাসটি যেন বিচারের দীর্ঘসূত্রতার বিরুদ্ধে বিচার বিভাগের একটি জবাব হয়ে এসেছে। এর মধ্যে আবার মাত্র সোয়া তিন মাসে বিচার শেষ করার নজিরও আছে।

তদন্ত শেষে অভিযোগপত্র জমা, সাক্ষী, হাজিরা ও শুনানির দীর্ঘ পথ এত কম সময়ে পাড়ি দেওয়া সরকারের সদিচ্ছার কারণেই সম্ভব হয়েছে বলে জানালেন আইনমন্ত্রী আনিসুল হক। তাই সব মামলার ক্ষেত্রে বিচারের এ গতি ধরে রাখতে তদন্তকারী কর্মকর্তা, রাষ্ট্রপক্ষের আইনজীবী, এমনকি বিচারকদের জবাবদিহি নিশ্চিত করার পরামর্শ দিলেন সাবেক বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম।

খুলনায় এক মোটর ওয়ার্কশপে ১২ বছরের শিশু রাকিবকে নির্মম কায়দায় হত্যা করা হয় গত ৩ আগস্ট। মাত্র ২২ দিনে তদন্ত শেষ করে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ৫ অক্টোবর অভিযোগ গঠনের পর মাত্র ১০ কার্যদিবসে বিচারক দিলরুবা সুলতানা ৩৮ জন সাক্ষীর সাক্ষ্য নেন। বিচারপ্রক্রিয়া শেষ করতে সব মিলিয়ে সময় লেগেছে সোয়া তিন মাস।

সিলেটের শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয় গত ৮ জুলাই। মাত্র দেড় মাসের মধ্যে তদন্ত শেষ করে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। সাক্ষ্য গ্রহণ শুরু হয় ১ অক্টোবর। ১৭ কার্যদিবসে ৩৬ জন সাক্ষী ও উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে ৮ নভেম্বর রায় দেন বিচারক।

নভেম্বরের ৪ তারিখ নারায়ণগঞ্জের তানিয়া হত্যা মামলার রায়, ৮ তারিখ রাজন-রাকিব হত্যা মামলার রায়, পরদিন ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ফরহাদ হত্যা মামলার রায়, ১৮ তারিখ চট্টগ্রামে ইয়াছিন হত্যা মামলার রায়, ২৯ নভেম্বর রিয়াজ হত্যা মামলার রায় ও মাসের শেষ দিন ৩০ নভেম্বর সারা দেশে ছয়টি মামলায় ২২ জনের ফাঁসির রায় হয়।

সম্প্রতি দেশে ব্যাপকভাবে শিশু হত্যার ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে বিচার বিভাগের এমন সচল হওয়াকে ইতিবাচকভাবে দেখছেন আইনমন্ত্রী। আদালতের রায়ে সমাজের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বলে মনে করেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি