সোমবার,১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে টিকা নিতে উপচেপড়া ভীড়, উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১০.২০২১


মো. জামাল উদ্দিন দুলাল:

করোনা ভাইরাস প্রতিরোধক টিকা নিতে দেবিদ্বার স্বাস্থ্যকমপ্লেক্রা সদর হাসপাতালে ভীড় করছে সাধারণ মানুষ। গ্রহীতার তুলনায় মাত্র একটি কক্ষে টিকা প্রদান করায় র্দীঘ লাইন তৈরি হয়েছে। ফলে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। ভোগান্তিও বাড়ছে টিকা গ্রহীতাদের। বিপুল সংখ্যক মানুষকে টিকা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল র্কতৃপক্ষ। গাদাগাদি করে অনেকে টিকা নিতে না পেরে বাড়িতে ফিরে যায়।

হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের টিকা নিতে সাধারণ মানুষের মাঝে আগ্রহ বেড়েছে। কেউে দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার ম্যাসেজ পেয়ে আসছে, আবার অনেকে ম্যাসেজ না পেয়ে ভীড় করেছে হাসপাতালে। দেবিদ্বার হাসপাতাল ভবনের বারান্দায় এবং গেইটে সাধারণ মানুষের উপস্থিতি বেশি হওয়ায় টিকা প্রদানে হিমশিম খেতে হচ্ছে।

জানা যায়, সকাল ৯ টা থেকে হাসপাতালে টিকা কেন্দ্রের টিকা কার্যক্রম শুরু হয়। কিšু‘ সকাল ৭টা থেকে টিকা নিতে আসা মানুষের ভীড় বাড়তে থাকে। একদিকে পুরুষ, আরেক দিকে নারীদের টিকা প্রদান করা হচ্ছে। ‘ টিকা গ্রহীতার সংখ্যা বেশি হওয়ায় কেন্দ্রের ভেতর এবং বাহিরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছে থাকতে হচ্ছে অনেককে।

রবিবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, টিকাদান কেন্দ্রের কক্ষ থেকে শুরু হওয়া লাইন হাসপাতালের বিভিন্ন রাস্তায় এঁকেবেঁকে একেবারে প্রধান ফটকের রাস্তা বন্ধ হয়ে গেছে। আর হাসপাতাল ভবনে নারী-পুরুষ দু’তিন লাইনে দাঁড়িয়ে আছে। সবমিলিয়ে প্রায় প্রায় ২৫০০ মানুষ আজ টিকা নিতে কেন্দ্রে এসেছে।

টিকা নিতে আসা গৃহবধূ তাহমিনা আক্তার ও আফিয়া খাতুন বলেন, ছোট ছোট শিশুকে বাসায় রেখে সকাল ৯ টায় এসেছিলাম। তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে একটু আগে টিকা নিতে পারলাম। ভীড়, ধাক্কাধাক্কি তবে অতিরিক্ত লোকের কারণে ব্যবস্থাপনায় কিছুটা সমস্যা হচ্ছে আমাদের মনে হয়।
বৃদ্ধ সফিক মিয়া জানান, টিকা নিতে এসেছি সকাল ৯ টায়। এখন বেলা সাড়ে ১১ টা। তখন থেকে দেখেছি এখানে সামাজকি দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানছে না অনেকেই। বয়স্কদের জন্য কেউ একটু দয়া দেখায় না। কষ্ট করে টিকা নিতে হলেও ভালোই হলো। করোনার আর ভয় নাই।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা র্কমর্কতা ডা. আহাম্মদ কবীর জানান, ২দিন বন্ধ থাকায় এবং দ্বিতীয় ডোজ অনেকে সময় মতো টিকা নিতে না পারায় রবিবার অনেক ভীড় জমেছে তারপরও আজকে (রবিবার) ২হাজার ৩শত লোক’কে টিকা প্রদান করতে সক্ষম হয়েছি। আজকে যারা দিতে পারেনি তারা আগামী দিন দিতে পারবে। তুলনা মূলক ভাবে টিকা গ্রহণে আগ্রহীর সংখ্যা অনেক বেড়েছে।

মানুষের মনে যে শঙ্কা ছিল তা দূর হয়ে গেছে। সরকার বয়সসীমা ২৫ করার পর মানুষের মাঝে আগ্রহে অনেকটাই বেড়েছে। টিকা গ্রহণের জন্য নিবন্ধন করে অনেকে কার্ড নিয়ে চলে আসছেন। যার কারণে ভীড় হচ্ছে। আমরা পরার্মশ দিচ্ছি যারা টিকা গ্রহণের জন্য নির্দিষ্ট দিনের ম্যাসেজ পেয়েছেন তারাই শুধু টিকা নিতে আসবেন। কিšু‘ তা অনেকেই মানছে না। যার কারণে টিকা নিতে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি