কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার সদরের ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে ১৫টি মামলায় ৪হাজার ৭শত টাকা জরিমান আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার দুপুরে উপজেলার সদরের নিউমার্কেট এলাকায় হোটেল ২ টিভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯/ ৪৩ ধারায় এবং ৫ টি মুদি দোকান মূল্য তালিকা না থাকায় ১৯২৫/ ৩ ধারায় এবং সুগন্ধা ও জনতাবাস ২ টি, ও ৬ টি সিএনজি অবৈধ ভাবে গাড়ী পার্কিং করার দায়ে অভিযান পরিচালনা করে জরিমান করা হয়েছে।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিক উন- নবী তালুকদার বলেন, অনিয়ম করার দায়ে বিভিন্ন আইনে তাদের বিরুদ্ধে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করা হয়। আমাদের ভ্রাম্যমান অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। এসময় সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার গোপনীয় সহকারি মো. কাউছার ও দেবিদ্বার থানার পুলিশের একটি টিম।


















































