ডেস্ক রিপোর্ট:
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (৪ নভেম্বর) দুপুর ২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, যুবদলের সভাপতির গ্রেপ্তার, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবন সামনে পুলিশ চেকপোস্ট বসানোসহ সমসাময়িক ইস্যু নিয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। এ ছাড়া বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলা হবে।

























































