ডেস্ক রিপোর্টঃ
দেশে আপাতত জ্বালানির দাম বাড়ছে না বলে জানিয়েছে সরকার। মঙ্গলবার (৩১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, এপ্রিল মাসে জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত থাকবে।
মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে সিনিয়র সহকারী সচিব এনামুল হকের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, ‘জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত)’ অনুযায়ী এপ্রিল মাসের জন্য নতুন করে দাম সমন্বয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে উল্লেখ করা হয়, ভোক্তা পর্যায়ে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকা—এই হারেই অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন এই মূল্য ১ এপ্রিল থেকে কার্যকর হবে।


















































