বৃহস্পতিবার,২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো স্কুল ছাত্রের


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৪.২০২৬

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো স্কুল ছাত্রের

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ইবনে তাইম (১৪) নামের এক স্কুল ছাত্রের।

বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঠেরপুল নামক এলাকায় লরি চাপায় মারা যান তাইম।

নিহত স্কুল ছাত্র ইবনে তাইম চান্দিনা পৌর এলাকার রারিরচর গ্রামের বাবুল মিয়ার ছেলে। সে বড়গোবিন্দপুর আলী মিঞা ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়- চান্দিনার বড়গোবিন্দপুর আলী মিঞা ভূইয়া উচ্চ বিদ্যালয়টি মহাসড়কের পাশে অবস্থিত। তাইম সকালে বাড়ি থেকে বের হয়ে প্রতিদিনের ন্যায় মহাসড়কের চান্দিনার কাঠেরপুল এলাকা থেকে মারুতিতে উঠতে যায়। এসময় চট্টগ্রামমুখী একটি লড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।

হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন ঘটনাটি নিশ্চিত করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি