বুধবার,৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে কুমিল্লায় র‌্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৪.২০২৬

স্টাফ রিপোর্টারঃ

“ক্রীড়ায় হবে সেতুবন্ধন, করবো বাধা দূরীকরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র‌্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকালে কুমিল্লা জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দিবসটির উদ্বোধন করেন কুমিল্লার জেলা প্রশাসক মোঃ রেজা হাসান।

উদ্বোধনের আগে জেলা প্রশাসক মোঃ রেজা হাসান বলেন,” নতুন ভাবে ক্রীড়া এবং সকল ধরনের খেলার জন্য স্টেডিয়াম, অবকাঠামো পরিবেশটাকে ফিরিয়ে আনা হবে”

এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম,কুমিল্লা জেলা ক্রীড়া অফিসার গাজী মো: বকতিয়ার রহমান গাজী,কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল, সাবেক কোষাধ্যক্ষ শেখ সোহরাব উদ্দিন রাজিব, কুমিল্লা জেলা কারাতে অ্যাসোসিয়েশনের সভাপতি গাজী মামুন, ইয়াং কিং কারাতে এসোসিয়েশনের উপদেষ্টা ন্যান্সি মোকলেসুর রহমান আবু, কুমিল্লা জেলা ক্রিকেট কোচ হাবিব মোবাল্লেগ জেমস,সাবেক ক্রিকেটার ফখরুল আলম উল্লাসসহ ক্রীড়া সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক মোঃ রেজা হাসানের নেতৃত্বে স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্টেডিয়ামে এসে শেষ হয়।

পরবর্তীতে দিবসটি উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় ক্রীড়াবিদ ও তরুণরা অংশগ্রহণ করেন।

দিবসটি উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতে তরুণদের ক্রীড়ামুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি