বৃহস্পতিবার,৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


যুদ্ধবিরতি লঙ্ঘনের পরিণতি নিয়ে ইরানের প্রেসিডেন্ট যা বললেন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৪.২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানে চলমান আগ্রাসন বন্ধ করে আকস্মিক যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর বিষয়টি নিয়ে প্রথম মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের যেকোনো ঘটনার জবাবে ইরান দৃঢ় প্রতিক্রিয়া জানাবে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট দক্ষিণ ইরানের লাভান তেল শোধনাগারে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, এই ঘটনাকে যুদ্ধবিরতির একাধিক লঙ্ঘনের একটি হিসেবে বর্ণনা করা হয়েছে।

প্রেসিডেন্টের বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরান যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোরভাবে জবাব দেবে।

এদিকে ইরানের রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) জানিয়েছে, লেবাননে হামলা বন্ধ না হলে শত্রুপক্ষকে কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হতে পারে।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য মোহসেন রেজায়ি এক বিবৃতিতে বলেছেন, ইরান পূর্ণ শক্তি নিয়ে হিজবুল্লাহর পাশে রয়েছে এবং যুদ্ধবিরতি ভেঙে পড়লে তার দায় যুক্তরাষ্ট্রের ওপর বর্তাবে।

সূত্র: সামা টিভি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি