স্পোর্টস ডেস্কঃ
রীতিমত অবিশ্বাস্য! স্বপ্নেও যা কল্পনা করা সম্ভব নয়। সে কা-ই ঘটালেন ভারতের ওপেনার রোহিত শর্মা। কলকাতার ইডেন গার্ডেনে গড়লেন ওয়ানডে ইতিহাসে নতুন রেকর্ড। একাই খেললেন অপরাজিত ২৬৪ রানের ইনিংস।
রোহিত কীর্তিতে শ্রীলংকার বিপক্ষে ৪ উইকেটে ৪০৪ রান করেছে ভারত। এর আগে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ব্যাক্তিগত ইনিংস ছিল ভারতেরই বিরেন্দর শেবাগের ২১৯ রান।
























































