সোমবার,২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


ফিফার গেম রেটিংয়ে সেরা মেসি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৯.২০১৪

1410107894477_wps_32_image001_png_36385ব্যালন ডি অর জিতলেও, অন্য একটি যায়গায় মেসির কাছে হেরে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইএ স্পোর্টসের বহুল জনপ্রিয় ফিফা-১৫ গেমের প্লেয়ার রেটিংয়ে ৫০ জনের মধ্যে সেরা হিসেবে বিবেচিত হয়েছেন বার্সা তারকা লিওনেল মেসি। রোনালদো দ্বিতীয় স্থানে থাকলেও, তাদের মধ্যে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। মেসির থেকে মাত্র ১ পয়েন্ট কম রোনালদোর। সম্ভাব্য ১০০ এর মধ্যে মেসি পেয়েছেন ৯৩, আর রোনালদো ৯২। রেটিং পয়েন্ট ৯০ নিয়ে তৃতীয় স্থানে আছেন আরিয়ান রোবেন। সর্বশেষ ৩৬৫ দিনে লিগ এবং কাপ গেমে ভার্চুয়াল খেলোয়াড়দের ব্যবহার করার পর তাদের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এই রেটিং করা হয়েছে। ফিফা-১৫ গেমটিকে এবার ইএ-স্পোর্টস আরও আকর্ষণীয় করে তুলেছে। যুক্তরাষ্ট্রে গেমটি ২৬ সেপ্টেম্বর রিলিজ করা হবে।  জনপ্রিয়তা বাড়াতে এতে  ‘ইমোশন’ যোগ করা হয়েছে। ইএ-স্পোর্টস জানিয়েছে, ৬০০ রকমের ‘ইমোশন’ বা আবেগ যোগ হচ্ছে ফুটবলারদের জন্য। শুধু ফুটবলার নয়, আবেগ দেখা যাবে গ্যালারির দর্শক এবং রিজার্ভ বেঞ্চে বসে থাকা ফুটবলারদের মধ্যেও। কী রকম ‘ইমোশন’? ধরুন, খেলা শুরুর ১০ -১২ সেকেন্ডের মধ্যেই কোনো টিম গোল করে ফেলেছে, সে ক্ষেত্রে ‘সেলিব্রেশনে’ বাঁধা ছকের বাইরে বেরিয়ে আরও উল্লাস দেখা যাবে। চার-পাঁচজনে নয়, গোলের ‘সেলিব্রেশনে’ যোগ দেবে ১০ জন ফুটবলার। যা গ্যালারির দর্শকের মধ্যেও প্রভাব ফেলবে। এমনকি গ্যালারির সেই উল্লাস নিয়ে মন্তব্য থাকবে ধারাভাষ্যকারদেরও। একই রকমের ঘটনা ঘটবে বাজে ফাউল করলে। ফুটবলারদের মধ্যে ঝামেলাও হবে সে ক্ষেত্রে। যদিও আগের ফিফা গেমগুলোতেও এই রকম ঝামেলা হতো, ইএ-স্পোর্টসের মতে, এবার সেই ঝামেলার ‘ইনটেন্সিটি’ আরও বেশি হবে। গোলের সুযোগ নষ্ট হলে অথবা অসাধারণ গোলের ক্ষেত্রেও অভিব্যক্তিগুলো আরও ‘বাস্তববাদী’ হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি