জানা গেছে, সাদেক হোসেন খোকা যেহেতু যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় নেননি, সেহেতু টানা ৬ মাসের বেশি সে দেশে অবস্থান করতে পারবেন না। তাই ২৬ নভেম্বর ৬ মাস পূর্ণ হওয়ার আগেই নিউইয়র্ক ছাড়ার বাধ্যবাধকতা ছিলো তার জন্য।
সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় লন্ডনে পৌঁছুলেও এক সপ্তাহের বেশি সেখানে অবস্থান করছেন না বিএনপির এই হাইপ্রোফাইল নেতা। এই এক সপ্তাহের মধ্যেই লন্ডনে অবস্তানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন তিনি। প্রয়োজন হলে চিকিৎসক দেখিয়ে ব্যবস্থাপত্রও নেবেন অসুস্থ খোকা। এর পর ফিরে যাবেন লন্ডনে।
নাম প্রকাশ না করার শর্তে সাদেক হোসেন খোকার এক ঘনিষ্টজন রোববার বাংলানিউজকে বলেন, আমেরিকায় রাজনৈতিক আশ্রয় নে নেওয়ায় ভিসার মেওয়াদ শেষ হওয়ার আগেই নিউইয়র্ক ত্যাগ করতে বাধ্য ছিলেন তিনি। তাই শনিবার সন্ধ্যায় লন্ডনে পৌঁছেছেন সাদেক হোসেন খোকা। সেখানে সপ্তাহ খানেক কাটিয়ে আবার নিউইয়র্কে ফিরে যাবেন তিনি।


























































