ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া:
মাদক দ্রব্য উদ্ধার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে গিয়ে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার দুই পুলিশ কর্মকর্তা মাদক ব্যবসায়ীদের হামলায় মারাত্মক ভাবে আহত হয়েছে। এরমধ্যে এএসআই গিয়াস উদ্দিন ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। পুলিশ ঘটনাস্থল থেকে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় এএসআই নোমান সিদ্দিকী বাদী হয়ে ১৫ জন নামীয় ও অজ্ঞাত ১০/১৫ জনকে আসামী করে ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার এজাহার ও থানা সূত্রে জানা যায়, গত শনিবার রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়ধুশিয়া গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে মাদক ব্যবসায়ী রিপন (৩৫) প্রকাশ কসাই রিপন এর বাড়িতে অভিযান চালায় থানার এএসআই গিয়াস উদ্দিন, এএসআই নোমান সিদ্দিকীসহ পুলিশের একটি দল।
বাড়ির প্রধান ফটকের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। দীর্ঘক্ষন পুলিশের ডাকাডাকির পর বাড়ির মালিক মাদক ব্যবসায়ী রিপন ও তার সহযোগীরা দরজা খোলে দেয়। এসময় পুলিশ ভিতরে প্রবেশ করে ঘরের ভিতর বিপুল পরিমান গাঁজা, ফেন্সিডিল, ইয়াবাসহ অন্যান্য মাদক দেখতে পায় এবং সেখানে বসে কয়েক জন মাদক সেবন করছিল। সেসব মাদক উদ্ধার করে রিপনকে গ্রেপ্তার করতে চাইলে রিপনের নের্তৃত্বে তার সহযোগী ১০/১৫ জন আগ্নেয়াস্র, দা, লাঠি, ছেনি, ডেগার, রামদাসহ দেশীয় অস্র নিয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা চালায়। এসময় এএসআই গিয়াস উদ্দিন মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক ভাবে আহত হয়। মাদক ব্যবসায়ীরা এএসআই নোমান ও বাকী পুলিশদের পিটিয়ে আহত করে দেশীয় অস্র ব্যবহার করে তাদের ভয়ভিতি দেখিয়ে ঘর থেকে গাঁজাসহ অন্যান্য মাদক সরিয়ে ফেলে। পরবর্তিতে থানার (ওসি) এসএম বদিউজ্জামান অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছে বড়ধুশিয়া গ্রামের মোঃ রবিউল্লার ছেলে ওসমান গণি (৩৫), মোঃ লিটনের মেয়ে আয়শা বেগম (৩৫) ও কসাই রিপনের মেয়ে হেলেনা বেগম (৩০)কে দেশীয় অস্রসহ গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা রিপনের নেতৃত্বে পুলিশের উপর হামলা চালিয়েছে বলে আহত পুলিশ কর্মকর্তা জানায়। অতিরিক্ত পুলিশ দেখে রিপনসহ অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় এএসআই নোমান বাদী হয়ে কসাই রিপনকে প্রধান আসামী এবং গ্রেপ্তারকৃত তিন জনসহ ১৫ জন নামীয় ও অজ্ঞাত ১০/১৫ জনকে আসামী করে পুলিশের কাজে বাধা, হামলা ও মাদক ব্যবসার অপরাধে থানায় একটি মামলা দায়ের করে।
মামলা নং-০১, তারিখ: ০২/১০/১৬ ইং। খবর পেয়ে গতকাল ২ অক্টোবর রবিবার দুপুরে কুমিল্লার এএসপি সার্কেল ইমতিয়াজ মাহাবুব ঘটনাস্থল পরিদর্শন করে এ প্রতিনিধিকে বলেন, পুলিশ সুনিদিষ্ট তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসায়ীর আস্তানায় অভিযান চালিয়েছিল। পুলিশের উপর হামলাকারীদের কোন অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। এ ঘটনাটি আমি নিজেই তদন্ত করিব। মাদক ব্যবসায়ীদের সাথে কোন আপস নেই। তারা যত বেশী ক্ষমতাবানই হোক না কেন মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান থাকবে অনর। থানার ওসি এসএম বদিউজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত তিন জনকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

















































