বুধবার,৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


লাকসামে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১০.২০১৬

OLYMPUS DIGITAL CAMERA

কুমিল্লার লাকসামে গতকাল রবিবার লাকসাম থানা পুলিশ অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জানা যায়, গত সোমবার রাতে পৌর এলাকায় অচেতন অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় ওই অজ্ঞাত যুবককে রাস্তার পাশ থেকে উদ্ধার করে লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দীর্ঘ ৮ দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার তার মৃত্যু ঘটে।

কর্তব্যরত চিকিৎসক পুলিশকে খবর দিলে পুলিশ ওই যুবকের লাশ থানায় নিয়ে আসে। এস.আই আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে এবং অজ্ঞাত ব্যাক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি বলে জানায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি