শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গরমেও টিকে থাকুক পায়ের সৌন্দর্য


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৪.২০১৫

pa

লাইফ স্টাইল ডেস্কঃ

গরমে পুরো শরীর ঘামবে আর পা ঘামবে না তা কি হয়? খোলা বা পাবন্ধ সব ধরনের জুতাতেই পায়ের তালু ঘেমে ভিজে যেতে পারে। ভেজা পায়ে জমতে পারে ধুলা। সবকিছু মিলে পায়ের ত্বকে জীবানু সংক্রমণ, চামড়া মরে যাওয়া, নখ নষ্ট হয়ে যাওয়া, গোড়ালির চামড়া খসখসে হয়ে যাওয়া, ফেটে যাওয়াসহ নানা সমস্যা দেখা দিতে পারে। পরিচিতদের মাঝে এমন পা বের করাও লজ্জার হয়ে দাঁড়ায়। তাই আপনার স্মার্টনেসের সঙ্গে পায়ের সৌন্দর্য ধরে রাখতে প্রয়োজন কিছু যত্নের। আর তাই-

* গরমকালে পা সবচেয়ে বেশি ঘেমে যায়। সেজন্য কাজের ফাঁকে সুযোগ পেলে পা ধুয়ে মুছে নিতে হবে। খেয়াল রাখুন, যাতে পা ভেজা না থাকে। তাহলে আর বারবার পা ঘেমে যাবে না।

* ধুলা, রোদ বা কাদাপানির ধকল ছাড়াই পাকে নিরাপদ রাখতে পাবন্ধ জুতা পরা ভালো। খোলা জুতা পরলে পায়ে অবশ্যই সানস্ক্রিন লাগাতে ভুলবেন না। এতে পায়ের চামড়ার রং উজ্জ্বল থাকে।

* জুতা কেনার সময় আরামদায়ক দেখে কেনা উচিৎ। জুতা পরলে যাদে পায়ে আরাম অনুভূত হয়। নরম জুতায় পায়ের চামড়ায় কোনো আঘাত লাগে না, দাগও পড়ে না।

* সপ্তাহে অন্তত একদিন লেবুর রসের সঙ্গে উষ্ণ গরম পানিতে পা ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পরে স্ক্রাবার দিয়ে পা ঘষে মরা চামড়া উঠিয়ে ফেলতে হবে। এরপর পা ধুয়ে হালকা করে ময়েশ্চারাইজার লাগিয়ে রাখুন। দেখবেন পায়ের চামড়া কোমল, মসৃণ এবং উজ্জ্বল হয়েছে।

* প্রতিদিন শোওয়ার আগে মশ্চারাইজার বা ফুট ক্রিম দিয়ে পা ভালো করে ম্যাসাজ করে নিতে হবে। তাহলে পায়ের চামড়া মসৃণ থাকবে।

* রাতে শোওয়ার আগে হালকা করে নারিকেল তেল ম্যাসাজ করে নিতে পারেন। এতে পায়ের চামড় নরম থাকে।

* সিয়া বাটার পায়ে লাগাতে পারেন। এটি পা ফাটার হাত থেকে বাঁচায়। উষ্ণ গরম জলে পা ধুয়ে সিয়া বাটার লাগালে উপকার পাবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি